শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৫১ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ ছয় নম্বর দেশ ‘পাবলিকলি’ ভ্যাকসিন দিচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি: [২] শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ।

[৩] জাহিদ মালেক আরও বলেন, পৃথিবীর দুইশটি দেশের মধ্যে বাংলাদেশ ছয় নম্বর দেশ ‘পাবলিকলি’ ভ্যাকসিন দিচ্ছে। গরিব রাষ্ট্র হিসেবে সীমিত সম্পদ নিয়েও বাংলাদেশে ভ্যাকসিন কার্যক্রম চলছে। তাই আমরা চাই আপনারা সকলে ভ্যাকিসিন নেন।

[৪] স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসের ওষুধ তো এখনো বের হয়নি। ভ্যাকসিনটা বের হয়েছে। এই ভ্যাকসিন নিয়েই আমরা ভালো থাকব ইনশাআল্লাহ।’

[৫] সভায় মানিকগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়