শিরোনাম
◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো আমিরাত সরকার ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫৭ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে অল্পের জন্য রক্ষা পেলো শতাধিক লঞ্চযাত্রী

কামাল হোসেন: [২] দেশের গুরুত্বপূর্ণ নৌ পথে (এম ভি ফ্লাইংবার্ড-২) নামের একটি যাত্রীবাহী লঞ্চ ও (ওয়েল ট্যাংকি সাংহাই-৪) নামের তেলবাহী ট্যাংকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ফেরুয়ারি) দুপুর ১২টায় দৌলতদিয়া-পাটুরিয়া পদ্মা নদীর মাঝ নদীতে দৌলতদিয়া প্রান্তে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে শেষ পর্যন্ত যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

[৩] জানা গেছে, পাটুরিয়া লঞ্চ ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ছেড়ে আসা এম ভি ফ্লাইংবার্ড-২ দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসলে সিরাজগঞ্জের বাঘাবাড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা ওয়েল ট্যাংকি সাংহাই-৪ এর সাথে ধাক্কা লাগে এতে লঞ্চের কিছু ক্ষতি হলেও যাত্রীরা অক্ষত রয়েছে। কয়েক জন যাত্রী লঞ্চ থেকে লাভ দিয়ে নদীতে পরলেও পরে তাদের কে জীবিত উদ্ধার করা হয়।

[৪] ওই লঞ্চের যাত্রী তারামিয়া বলেন, আমাদের লঞ্চটি পদ্মা নদীর মাঝে আসলে বেপরোয়া গতিতে আসা একটি তেলবাহী ট্যাংক জাহাজ সরাসরি লঞ্চে আঘাত করে, এসময় ভয়ে পেয়ে আমিসহ ৮/১০ জন নদীতে ঝাঁপ দেই। পড়ে ওইসব যাত্রীদের সবাইকে এমভি মিতারা লঞ্চ ও কেরামত আলী ফেরি এসে উদ্ধার করে দৌলতদিয়া প্রান্তে নিয়ে আসে।

[৫] লঞ্চ মাষ্টার আবুল হোসেন বলেন, পাটুরিয়া থেকে ছেড়ে দৌলতদিয়া প্রান্তে চলে আসি, এসময় দেখতে পাই দুটি ওয়েল ট্যাংকার পাল্লা দিয়ে আসছে, আমি লঞ্চ দ্রুত পিছন দিকে ব্যাগার দেই ওয়েল ট্যাংকার টি আমার লঞ্চের মাঝামাঝি এসে প্রচন্ড জোড়ে ধাক্কা দেয়।

[৬] বিআইডাব্লিউটি এর দৌলতদিয়া ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব উদ্দিন বলেন, দ্রুত গতিতে পাল্লা দিয়ে ওয়েল ট্যাংকার চলার কারনে দুর্ঘটনা আশংকা ছিলো, অল্পের জন্য শতাধিক যাত্রী বোঝাই লঞ্চটি রক্ষা পেয়েছে। সম্পাদনা: আঞ্জুমান আরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়