শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৩২ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ ভারত ও ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টে দর্শক ফিরছে মাঠে

স্পোর্টস ডেস্ক :[২] চেন্নাইয়ে ভারত ও ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট দিয়ে মাঠে ফিরছে দর্শক। প্রতিদিন ১৫ হাজার দর্শক টেস্ট ম্যাচ দেখার সুযোগ পাবেন। এমন কাঙ্ক্ষিত ক্ষণের সাক্ষী হতে ম্যাচের আগে টিকিট পেতে দর্শকদের ছিল উপচেপড়া ভিড়। স্বাস্থ্যবিধি মেনেই খেলা দেখতে চান তারা। সে সঙ্গে দর্শক ফিরলে জিতবে ভারত। এমনটাই আশা তাদের। দর্শক ফেরার সিদ্ধান্ত ইতিবাচক হিসেবে দেখছেন দু'দলের ক্রিকেটাররা।

[৩] করোনার প্রকোপে বদলে গিয়েছিল ক্রিকেট। মাঠে বসে খেলা দেখাই ভুলতে বসেছিল দর্শক। পরিস্থিতির উন্নতি হয়নি এখনও। তবে, অনেক দেশেই মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে। এবার সে পথে হাঁটল ভারত। শনিবার (১৩ ফেব্রয়ারি) চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের মধ্য দিয়েই ভারতের দর্শকদের জন্য খুলে যাচ্ছে স্টেডিয়ামের দরজা। দীর্ঘ অপেক্ষার পর, অবশেষে মাঠে বসে দেখা যাবে ম্যাচ।

[৪] সে ক্ষণের সাক্ষী হতে সকাল থেকেই এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে ছিল দর্শকদের উপচেপড়া ভিড়। প্রতিদিন ১৫ হাজার দর্শক মাঠে বসে দেখার সুযোগ পাবেন ম্যাচ। কিন্তু এর কয়েক গুণ দর্শক আসেন টিকিটের আসায়। ছিল না স্বাস্থ্যবিধির বালাই। অনেক দিন পর মাঠে খেলা দেখতে পারবেন এতেই মহাখুশি তারা।

[৫] দশনার্থীরা বলেন, অনেক দিন পর আমরা এমন সুযোগ পাচ্ছি। সত্যিই ভালো লাগছে। আশা করছি আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব। মাস্ক, স্যানিটাইজার নিয়েই মাঠে যাব আমরা। সংক্রমণের ভয় পাচ্ছি না। কারণ এখন পরিস্থিতি অনেকটাই ভালো হয়ে গেছে। -জি নিউজ/ আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়