শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:১৬ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চক্ষু হাসপাতাল পরিদর্শন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ

আল আমীন: [২] গরীবের ডাক্তার খ্যাত বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ হরি শংকর দাশ প্রতিষ্ঠিত পারমিতা চক্ষু হাসপাতাল পরিদর্শন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী -শরীফ আহমেদ এমপি।

[৩] বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি ) রাতে পরিদর্শনকালে তিনি বিভিন্ন ওয়ার্ডের রোগীদের সঙ্গে কথা বলেন ও হাসপাতালের চিকিৎসা কার্যক্রমের খোঁজ খবর নেন।

[৪] পারমিতা চক্ষু হাসপাতালে করোনাকালে একদিনের জন্যও রোগীদের চিকিৎসা বন্ধ হয়নি এমন সংবাদ জেনে ৭২ বছর বয়সী ডা.হরি শংকর দাশের অনুপ্রেরণা উৎসাহ দেখে তিনি আনন্দিত হন।

[৫] সেই সাথে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানান। নিয়মিত চিকিৎসা প্রদান কার্যক্রম অব্যাহত রাখতে উৎসাহ প্রদান করেন। গৃহায়ন প্রতিমন্ত্রী পরিদর্শনকালে বলেন চক্ষু বিশেষজ্ঞ ডাঃ হরি শংকর দাশ একজন সামাজিক এবং মানবিক গুণাবলী সম্পন্ন ব্যক্তিত্ব।

[৬] এ ধরণের মানুষ সমাজে প্রয়োজন রয়েছে। তার আদর্শে এবং অনুপ্রেরনায় চিকিৎসক সমাজসহ নানা শ্রেণি পেশার মানুষদের এগিয়ে আসার আহবান জানান।

[৭] এসময় উপস্থিত ছিলেন হোসাইন মো.গোলন্দাজ তারা, ব্যবসায়ী মাহবুব আলম, হাসপাতালের উপ পরিচালক ফাতেমা বেগম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়