শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:২৮ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোলার রাহী ও তাইজুলের ৪ উইকেটে ৪০৯ রানে থামালো উইন্ডিজ

রাহুল রাজ :[২] ব্যক্তিগতভাবে আফসোস থাকতে পারে এনক্রুমাহ বোনার, জশুয়া ডা সিলভা ও আলজারি জোসেফের। সেঞ্চুরির বেশ কাছে গিয়েও তারা সফল হননি। তবে তাদের ব্যর্থতার পরও ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ড সমৃদ্ধ হয়েছে। ঢাকা টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৪০৯ রান।

[৩] ২৫ রানের ব্যবধানে শেষ চার উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ডা সিলভা ও আলজারির শতাধিক রানের জুটিতেই চারশ পার করার পথে ছিল তারা। কিন্তু ৯২ রানে ডা সিলভার বিদায়ে উইন্ডিজের স্কোর দাঁড়ায় ৩৮৪/৭। এই প্রতিরোধ ভাঙার পর আলজারিও টিকতে পারেননি। ৮২ রানে আউট হন আবু জায়েদ রাহীর পরে। ডানহাতি পেসার তার পরের ওভারে ফেরান জোমেল ওয়ারিকানকে। ডা সিলভাকে মাঠছাড়া করা তাইজুল ইসলাম ৮ রানে শ্যানন গ্যাব্রিয়েলকে মুশফিকুর রহিমের ক্যাচ বানান। তাতে শেষ হয় সফরকারীদের ইনিংস।

[৪] সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ ১৪২.২ ওভারে ৪০৯ (কর্নওয়াল ৪*))

[৫] ক্যাম্পবেল ৩৬, মোসলে ৭, ব্র্যাথওয়েট ৪৭, মায়ার্স ৫, ব্ল্যাকউড ২৮, বোনার ৯০, ডা সিলভা ৯২, আলজারি ৮২, ওয়ারিকান ২, গ্যাব্রিয়েল ৮।

[৬] বাংলাদেশের পক্ষে চারটি করে উইকেট নিয়ে সফল বোলার রাহী ও তাইজুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়