শিরোনাম
◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় ◈ মানহানি মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৪৭ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতারণার অভিযোগে বলিউডের ‘আইটেম ডান্সার’ আটক

বিনোদন ডেস্ক: অর্থ প্রতারণা এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগে আটক করা হল ভারতের জনপ্রিয় আইটেম ডান্সার স্বপ্না চৌধুরীকে। তাকে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ১২০, ৪০৬ এর বি ধারায় দায়ের করা অভিযোগে আটক করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস এর।

দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উয়িংয়ের পক্ষ থেকে স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অবিযোগ রয়েছে তিনি একটি ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে অর্থ প্রতারণা করেছেন। একই অভিযোগে স্বপ্নার পাশাপাশি তার মা এবং ভাইয়ের নামও রয়েছে।

জানা গেছে, বিগ বসের সাবেক প্রতিযোগী স্বপ্নার সঙ্গে চুক্তি হয়েছিল। কিন্তু ওই ট্যলেন্ট কোম্পানির সঙ্গে চুক্তি করেও স্বপ্না তা ভেঙে ফেলেন বলে অভিযোগ। শুধু তই নয়, স্বপ্না চৌধুরী ওই সংস্থার কাছ থেকে টাকা নিয়েও তা ফেরৎ দেননি বলেও করা হয় অভিযোগ। বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়