শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৫৪ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে নিষিদ্ধ হলো বিবিসির সম্প্রচার

আখিরুজ্জামান সোহান : চীনে বিবিসি ওয়ার্ল্ড নিউজের সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। চীনের সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার এই ঘোষণা দেওয়া হয়। বিবিসি

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, চীনে শুধু আন্তর্জাতিক হোটেল ও কিছু কূটনৈতিক এলাকায় বিবিসি সম্প্রচারিত হতো। মানে চীনের সাধারণ মানুষ বিবিসি দেখতে পেত না।

বেশ কিছুদিন থেকে করোনাভাইরাস ও উইঘুর ইস্যুতে বিবিসির করা প্রতিবেদনের সমালোচনা করছে চীন। এ দিকে বিবিসি বলছে, তারা চীনের এই সিদ্ধান্তে ‘হতাশ’।

যুক্তরাজ্যে চীনা গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) লাইসেন্স বাতিলের এক সপ্তাহের মাথায় চীনের পক্ষ থেকে বিবিসির ওপর নিষেধাজ্ঞা জারি করা হলো।

নিজেদের দেশে বিবিসির সম্প্রচার নিষিদ্ধের বিষয়ে চীনের ভাষ্য, বিবিসি ‘খবরের সত্যতা ও নিরপেক্ষতা’ এবং ‘চীনের জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর নয়’ সম্প্রচারের এই নীতিমালাগুলো ‘গুরুতরভাবে লঙ্ঘন’ করেছে।

চীনের এই সিদ্ধান্তের পর বিবিসি এক বিবৃতিতে বলে, ‘চীনের এমন সিদ্ধান্তে আমরা হতাশ। বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। সারা বিশ্ব থেকে ন্যায্য ও নিরপেক্ষভাবে কোনো ভয় বা পক্ষপাতিত্ব না করে বিবিসি খবর সংগ্রহ করে।’

যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়, এই সিদ্ধান্তের মাধ্যমে ‘গণমাধ্যমের স্বাধীনতাকে অগ্রহণযোগ্যভাবে সংকুচিত’ করেছে চীন। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান, এনপিআর, ডয়চে ভেলে

  • সর্বশেষ
  • জনপ্রিয়