শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ১০:২৩ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জমির পচরা জালিয়াতীর অভিযোগে আটক ৬

আবু নাসের হুসাইন: [২] ফরিদপুরের সালথায় প্রতারনার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাদের আটক করে পুলিশ।

[৩] আটককৃতরা হলেন, উপজেলার ভাওয়াল ইউনিয়নের কামদিয়া গ্রামের বাসিন্দা সিদ্দিক মাতুব্বর (৬৬), মো. ছালাম মাতুব্বর (৬০) মো. মিরাজ মাতুব্বর (৪০), জব্বার মাতুব্বর (৪৫), আপতার মাতুব্বর (৪০) ও বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের জয়নাল আবেদীন (৫৫)।

[৪] সালথা থানার ওসি (তদন্ত) সব্রত গোলদার বলেন, জমিজমা সংক্রান্ত একটি বিষয় জাল পরচা তৈরী করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় দাখিল করেন আটককৃতরা।

[৫] বিষয়টি ধরা খাওয়ার পর বুধবার বিকালে উপজেলা ভূমি অফিস সহকারী রবিউল ইসলাম অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে। মামলা করার পর রাতেই অভিযুক্ত ৬ জনকে আটক করা হয়।

[৬] বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। ফরিদপুরের সহকারী পুলিশ সুপার এফএম মহিউদ্দীন বলেন, উপজেলা ভূমি অফিসের অভিযোগের ভিত্তিতে একটি প্রতারনার মামলায় ৬ জনকে আটক করা হয়েছে। এই চক্রটি বিভিন্ন জায়গায় জমিজমা সংক্রান্ত জালিয়াতির সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা যায়। সম্পদনা: আঞ্জুমান আরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়