শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধাক্কা, ইউরোপে কমছে চাহিদা ও আয় ◈ মাত্র তিন মাসে কোটি টাকার হিসাবের বড় উল্লম্ফন ◈ কর্মসংস্থানে আসছে ১৪ লাখ বেকার ◈ সংসদে ইংরেজিতে বক্তব্য রাখলেন জেবা আমিন, স্পিকারের রসিকতা: ‘আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন’(ভিডিও) ◈ ২৪ ঘণ্টার বদলে ৪৮ ঘণ্টার হলে হয়ত আরো বেশি কাজ করা যেত, দায়িত্বের একটা চাপ অসম্ভবভাবে অনুভব করছি: তারেক রহমান  ◈ কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি! ◈ এস আলমের বৈশ্বিক সাম্রাজ্য নিয়ে বাড়ছে নজরদারি, স্পটলাইটে রেনেসাঁ ও ফোর পয়েন্টস কেএল ◈ নিউইয়‌র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পুলি‌শের হস্ত‌ক্ষে‌পে প‌রি‌স্থি‌তি শান্ত ◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী জার্মানি ◈ যখন-তখন দাঁড়িয়ে বক্তব্য দেওয়া সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: স্পিকার

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৫৬ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে করোনা ভ্যাকসিন নিতে মানুষের ভিড়

স্বপন দেব: [২] সারা দেশের ন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ভ্যাকসিন বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ভিড় বাড়ছে। ভয় নয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে করোনার টিকা নিয়ে লোকজন সন্তোষ প্রকাশ করছে। কোন ধরণের গুজবে কান না দিয়ে সবাইকে ভ্যাকসিন গ্রহণ করতে আহবার জানান।

[৩] চার দিনে কমলগঞ্জে প্রায় ১২০০ লোক করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন। শুধু বুধবার কমলগঞ্জে ৬৩০ জন লোক করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন। সাথে বাড়ছে অনলাইন নিবন্ধনও। যা দেখে বুঝাই যায় টিকায় বাড়ছে মানুষের আগ্রহ। জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, ব্যাংক কর্মকর্তা, পুলিশ, বিমান বাহিনীর সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীর মানুষকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টিকা নিতে দেখা গেছে।

[৪] বুধবার টিকা দানের ৪র্থ দিনে কমলগঞ্জ উপাজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ভ্যাকসিন নিতে আসা ব্যাংক কর্মকর্তা মো. সালাহউদ্দিন, রিপন মজুমদার, সাংবাদিক আসহাবুজ্জামান শাওন, শিক্ষক মোশাহীদ আলী বলেন, ভ্যাকসিন গ্রহণ করে কোন সমস্যা হয়নি। একটি চক্র গুজব ছড়াচ্ছে, টিকা নিয়েছি কোন অসুবিধা হয়নি। তারা করোনার টিকা বিনামূল্যে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

[৫] কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা টিকা কমিটির সদস্য সচিব ডা. এম মাহবুবুল আলম ভূইয়া বলেন, মানুষের দীর্ঘ সারি আছে, একের পর একজন আসছে এবং টিকা দেওয়াতে কোনো ঝামেলা নাই। তিনি জানান, কমলগঞ্জে এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

[৬] সামগ্রিক পরিবেশ আরও উৎসবমুখর হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। তিনি জানান, ৪র্থ দিনে মানুষের ভিড় ছিল বেশি। এদিন ৬৩০ জন লোক টিকা নিয়েছেন। এ পর্যন্ত তিনটি বুথে মোট ১১৮৩ জন লোক কোভিড-১৯ এর টিকা নিয়েছেন এবং ১৩ শতাধিক লোক অনলাইনে নিবন্ধন করেছেন।

[৭] অনলাইন নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টিকা নিতে পারবেন। ইতিমধ্যে কমলগঞ্জে ৪ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে। পর্যায়ক্রমে নিবন্ধিত সবাইকে টিকা দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়