শিরোনাম
◈ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে হরতাল-অবরোধ করা যাবে না ◈ আদানির বন্ধ থাকা ইউনিট চালু, এবার বন্ধ রামপালের এক ইউনিট ◈ মেয়েরা রান্নাঘরেই থাকুক, লিঙ্গবিদ্বেষী মন্তব্য শহীদ আফ্রিদির ◈ ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ  ◈ দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান ◈ ‘‌স্থানীয় সরকার নির্বাচন: শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ◈ দেশে নতুন আরও একটি উপজেলা গঠনের উদ্যোগ ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট হাইকোর্টে খারিজ ◈ ট্রাম্পের ‘চাঁদ আমাদের’ পোস্ট ঘিরে আলোচনা, আন্তর্জাতিক আইনে চাঁদের মালিকানা দাবি অবৈধ ◈ ব্রিকস সম্মেলনের আগে দক্ষিণ দিল্লির বস্তি ঢেকে দেওয়ায় ক্ষোভ, উন্নয়ন নয় ‘আড়াল’ করার অভিযোগ: ক্ষুব্ধ বাসিন্দারা

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০৬ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিয়ার ‘বীর উত্তম’ খেতাব বাতিল আত্মঘাতী হবে: রিজভী

মহসীন কবির: [২] বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বিশ্ববাসী জেনে গেছে যে, বাংলাদেশে এখন বিনা ভোটের যে সরকার ক্ষমতায় আছে তারা মাফিয়া। বাচাল মন্ত্রীরা ও তাদের দালালরা সপ্তস্বরে সরকারের পক্ষে প্রমাণহীন মিথ্যা সাফাই গাইলেও সত্যকে ঢাকতে পারছেন না। যুগান্তর ও বাংলাভিশন টিভি

[৩] রিজভী বলেন, পাঁচ দিন আগে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন ঘোষণা করেছিলেন, আল জাজিরার বিরুদ্ধে মামলা করবেন। পরে শুনলাম মামলা করতে ভয় পেয়েছেন। কারণ মামলার পর টলমল মাফিয়া সরকারকে সামলাবে কে? এখন থলের বিড়াল বেরিয়েছে। তখন তো বাঘ বেরুবে।

[৪] তিনি বলেন, ‘দেশের জনগণ জানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেসব অপকর্মের প্রামাণ্যচিত্র ও প্রতিবেদন প্রচারিত হচ্ছে তা প্রকৃত ভয়াবহ অবস্থার এক পার্সেন্টও না। ক্ষমতাসীনদের সবাই ডুবে আছে ফ্যাসিজম, মাফিয়া ও গুন্ডাতন্ত্রে। পুরো দেশেই মাফিয়াদের দাপটে মানুষের নাভিশ্বাস দশা।’

[৫] জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত নেওয়ায় জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের (জামুকা) সমালোচনা করে তিনি বলেন, জিয়াউর রহমানের মতো বীরের খেতাব জোর করে কেড়ে নেয়ার চেষ্টা করলেও জনমনে যে ইতিহাস রচিত হয়ে আছে সেই ইতিহাস অমর, অব্যয়, অক্ষয়, তা রাষ্ট্রযন্ত্রের হুমকিতে কখনো মুছে ফেলা যাবে না। ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় তিনি বলেন, জামুকার এই সিদ্ধান্তের মাধ্যমে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার পাঁয়তারা করছে সরকার।

  • সর্বশেষ