শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:২৯ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫০০ টাকায় অ্যাম্বুলেন্স- ফ্রিজিং ভ্যান সেবা পাবেন সরকারি চাকরিজীবীরা

তাপসী রাবেয়া: [২] ঢাকা শহর ও আশপাশের ২০ কিলোমিটারের মধ্যে ৫০০ টাকায় অ্যাম্বুলেন্স ও ফ্রিজিং ভ্যান সেবা পাবেন তারা। পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য তিন টাকা হারে ভাড়া প্রযোজ্য হবে।

[৩] এসব নিয়ম রেখেই ‘ফ্রিজিং ভ্যান ও অ্যাম্বুলেন্স ব্যবহার নীতিমালা, ২০২০’ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

[৪] নীতিমালায় বলা হয়েছে, সরকারি যানবাহন অধিদপ্তরের বিদ্যমান লাশবাহী ফ্রিজিং ভ্যান ও অসুস্থ ব্যক্তি পরিবহনকারী অ্যাম্বুলেন্স ব্যবহারের ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা না থাকায় এটি প্রণয়ন করা হয়েছে।

[৫] আরও বলা হয়েছে, সরকারি যানবাহন অধিদপ্তরের অনুমোদনক্রমে বাংলাদেশের যেকোনো অঞ্চলে ফ্রিজিং ভ্যান ও অ্যাম্বুলেন্স ব্যবহার করা যাবে। মরদেহ বা অসুস্থ ব্যক্তি পরিবহন ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ফ্রিজিং ভ্যান ও অ্যাম্বুলেন্স ব্যবহার করা যাবে না। সম্পাদনা: রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়