শিরোনাম
◈ ডেঙ্গুতে দেশের প্রায় অর্ধেক মৃত্যু ঢাকা বিভাগে ◈ ইরান যুদ্ধের কারণে বাড়ছে তেলের দাম, যেভাবে লাভবান হচ্ছে দক্ষিণ আমেরিকার গায়ানা ◈ বাবা-মায়ের পর জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান ◈ একাদশে ভর্তির প্রথম ধাপ থেকে ছিটকে পড়ল ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী ◈ অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পর খাদে বাস, পটুয়াখালীতে প্রাণ গেল ৩ জনের ◈ শিগগিরই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরতে ইরানের ৩ শর্ত, মানলেই যুদ্ধ বন্ধ ◈ পরিবহন মালিক সমিতির জরুরি নির্দেশনা ◈ এবার কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ ◈ অবশেষে আটক তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার: পুলিশ

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০২:২১ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলাম ও কোরআন নিয়ে পড়াশোনা করছেন ডা. জাফরুল্লাহ

অনলাইন রিপোর্ট: ইসলাম ধর্ম এবং পবিত্র কোরআন শরীফ নিয়ে গণমাধ্যমে কোনো সাক্ষাৎকার বা বক্তব্য দেবেন না গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। মঙ্গলবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে মিন্টু বলেন, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বন্ধুরা আমার কাছে জানতে চেয়েছেন- গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী আজ (মঙ্গলবার) বিকালে কোরআন শরীফ ও ইসলাম বিষয়ে মুফতি বা আলেমদের সঙ্গে মতবিনিময় করবেন কি না। সঙ্গে সঙ্গে সাংবাদিক বন্ধুদের নিউজ কভারের বিষয়ে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর কাছে জানতে চাইলে তার উত্তরে তিনি বলেছেন, দৈনিক সব সংবাদপত্র/টিভি ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন নিউজ পোর্টালসমূহে পবিত্র কোরআন শরীফ এবং ইসলাম সম্পর্কে কোনো সাক্ষাতকার বা বক্তব্য দেবেন না।

ডা. জাফরুল্লাহ চৌধুরী পবিত্র কোরআন শরীফ ও ইসলাম সম্পর্কে ব্যাপকভাবে জানার জন্যে পড়াশোনা করছেন বলে জানান মিন্টু।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ