শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:২৬ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্পের নিয়োগ দেওয়া অ্যাটর্নিদের পদত্যাগ করতে বললো মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট

আসিফুজ্জামান পৃথিল:[২] সোমবার রাতে এক ফোনকলে দেশটির ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মন্টি উইলকিনসন ডেলাওয়ারের অ্যাটর্নি ডেভিড উইসকে অফিসেই থাকার নির্দেশ দেন। তিনি হান্টার বাইডেনের কর ফাঁকি মামলার তদন্ত করছেন। এই মামলার স্পেশাল কনসাল জন ডারহাম, যাকে নিযুক্ত করেছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার, নিজ দ্বায়িত্ব চালিয়ে যাবেন। তবে তিনি কানেকটিকাটের অ্যাটর্নির পদ থেকে ইস্তফা দিতে পারেন। সিএনএন

[৩]ধারণা করা হচ্ছে জাস্টিস ডিপার্টমেন্ট থেকে ডোনাল্ড ট্রাম্পের নিয়োগ দেওয়া ৫৬ অ্যাটর্নিকেই ইস্তফা দিতে অনুরোধ করা হবে। তবে এই ব্যাপারে মুখ খুলতে রাজি হয়নি জাস্টিস ডিপার্টমেন্ট। তবে রিপাবলিকানদের একটি সূত্র বলছে, হান্টার বাইডেনকে রক্ষা করতেই এমনটি করা হচ্ছে বলে অভিযোগ তুলবে দলটি। এনবিসি

[৪]জাস্টিস ডিপার্টমেন্টে বড় রদবদলের ইঙ্গিত আগেই দিয়ে রেখেছেন বাইডেন। তিনি নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে মেরিক গারল্যান্ডকে মনোনিত করেছেন। এই নিয়োগকে বৈধতাও দিয়েছে সিনেট। ৮ ফেব্রুয়ারি তার দায়িত্ব নেওয়ার কথা ছিলো। তবে এটিকে দেরি করিয়ে দিয়েছেন সিনেট জুডিশিয়ারি কমিটির প্রধান লিন্ডসে গ্রাহাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়