শিরোনাম
◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান ◈ নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর ◈ ৯ তরুণ হত্যার ঘটনায় মামলার অভিযোগ গঠন শুনানি আজ

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৪৯ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আপনার মুখ দেখলেই কাজ করবে এটিএম!

ডেস্ক রিপোর্ট: নতুন বছরের শুরুতেই চমক দেখালো ইন্টেল। এবার নতুন ফেশিয়াল রিকগনিশন সিস্টেম Intel RealSense ID বাজারে ছাড়লো। বিশ্ববাসীকে নিখুঁত ফেশিয়াল অথেন্টিকেশন দিতে এই অন-ডিভাইস সলিউশনে থাকছে অ্যাক্টিভ ডেপথ সেন্সর এবং নিউরাল নেটওয়ার্ক। ব্যাংকের এটিএম থেকে শুরু করে কিয়স্ক, পয়েন্ট অফ সেল এবং স্মার্টলুকে কাজে আসবে অত্যাধুনিক এই প্রযুক্তি।

ইন্টেল-এর পক্ষ থেকে বলা হচ্ছে, নতুন এই প্রযুক্তি এতটাই নমনীয় যে, কয়েক মুহূর্তে যতবারই কোনও মানুষের মুখের ভঙ্গিমা বদলাবে, ততবারই ঠিকঠাক ভাবে তা ক্যাপচার করতে পারবে এই Intel RealSense ID। শুধু তাই নয়, মানুষের উচ্চতার ভিত্তিতে এবং আলো অনুযায়ীও এটি নিখুঁত ভাবে কাজ করে দেখাতে সক্ষম হবে বলে জানাচ্ছে Intel।

RealSense ID বাজারে ছাড়ার মধ্যে দিয়েই একটি বিবৃতি প্রকাশ করে ইন্টেল বলছে, ‘খুব সহজেই এনরোলমেন্ট প্রসেসের সাহায্যে Intel RealSense ID অত্যন্ত সঠিক, প্রাকৃতিক সমাধান করে দেবে, যাতে জরুরি যে কোনও কাজে মানুষের তথ্য সুরক্ষিত থাকে। পাশাপাশিই আবার খুব সহজেই ইউজারেরা নিজেদের প্রয়োজন মাফিক কোনও কিছু আনলকও করতে পারবেন। এই Intel RealSense ID-তে রয়েছে স্পেশ্যালাইজড নিউরাল নেটওয়ার্ক, অ্যাক্টিভ ডেপথ, একটি ডেডিকেটেড সিস্টেম অন চিপ। এছাড়াও ইউজার ডেটা খুবই দ্রুততার সঙ্গে এনক্রিপ্ট এবং প্রসেস করার জন্যও এতে রয়েছে অত্যন্ত সুরক্ষিত এলিমেন্ট এমবেড করা রয়েছে।

প্রচলিত অথেন্টিকেশন পদ্ধতি ব্যবহারের ফলে ইউজারদের আইডি চুরি এবং নিরাপত্তা ভঙ্গের অভিযোগ প্রায়শই ওঠে। আর সেই কারণেই বর্তমান সময়ে বিভিন্ন কোম্পানি থেকে শুরু করে প্রফেশনালরাও ফেশিয়াল অথেন্টিকেশন টেকনোলজির দিকেই বেশি পরিমাণে গুরুত্ব দিচ্ছেন বলে জানাচ্ছে ইন্টেল। এমনকি স্মার্টফোনের মতো ডিভাইসেও ইদানিং ফেশিয়াল অথেন্টিকেশন প্রযুক্তি চলে এসেছে।

যে কোনও দূষিত উপাদান বা malicious elements-কে এক একাধিক ভাগে দূরে সরাতে ইন্টেল-এর এই RealSense ID-তে রয়েছে অ্যান্টি-স্পুফিং প্রযুক্তি। কোনও ভুলচুক নজরে এলেই ফোটোগ্রাফ, ভিডিও বা মাস্কের সাহায্যে তাকে চিহ্নিত করতে পারে এই ফেশিয়াল রিকগনিশন সিস্টেম। কোম্পানির তরফে দাবি করা হচ্ছে, এই উন্নততর প্রযুক্তিতে ‘one-in-million’ ফল্স অ্যাক্সেপ্টেন্স রেট রয়েছে। এছাড়াও গ্রাহকদের সমস্ত তথ্য গোপন রাখতে Intel RealSense ID স্থানীয় ভাবেই ডেটার প্রসেস করে এবং সেটিও এনক্রিপ্টেড।

এর পর অনেকেই হয়তো মনে করতে পারেন যে, আশ্চর্য এই ডিভাইসের দাম হয়তো অনেক বেশিই! কিন্তু না, এক্কেবারেই তা নয়। ইন্টেল-এর ওয়েবসাইটে গিয়েই RealSense ID প্রি-অর্ডার করতে পারেন মাত্র ৯৯ মার্কিন ডলারের মাধ্যমে। আপাতত এটি ব্যবসায়ী এবং এন্টারপ্রাইজ ইউজারদের জন্যই উপকারী। খুব শীঘ্রই Intel RealSense ID সাধারণের জন্যও উপলব্ধ হবে বলে মনে করা হচ্ছে।

সূত্র : ইত্তেফাক

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়