শিরোনাম
◈ আগামী বছ‌রের ১৮ মার্চ শুরু হচ্ছে পা‌কিস্তান সুপার লি‌গের দ্বাদশ আসর ◈ ৬ মাস নির্বাসনের মুখে ক্রিশ্চিয়া‌নো রোনাল্ডো, ক্ষমা চাইলে কমতে পারে শাস্তি ◈ ‌লিও‌নেল মেসির তিন ছেলেকে ঘিরে আর্জেন্টিনার নতুন স্বপ্ন ◈ এক জোনের অটোরিকশা চলবে না অন্য জোনে : আসছে নতুন নীতিমালা, কতটা কার্যকর হবে? ◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩৯ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড মোকাবেলায় ভিটামিন সি, জিঙ্ক, মাল্টিভিটামিনের ৫শ কোটি পিল কিনছে ভারত

রাশিদুল ইসলাম : [২] গত বছর ভারতে কোভিড মহামারীতে জিঙ্ককোভিট ট্যাবলেট বিক্রি বেড়েছে ৯৩ শতাংশ যা সংখ্যায় ৫৪ কোটি। এর আগের বছর জিঙ্ককোভিট বিক্রি হয়েছিল ২৮ কোটি। ভিটামিন সি ট্যাবলেট বিক্রি বেড়েছে ১১০ শতাংশ, সংখ্যায় ১৮৫ কোটি। যা আগের বছরের তুলনায় ১শ শতাংশ বেশি। অথচ ২০১৯ সালে এধরনের বিক্রি বৃদ্ধি পেয়েছিল ৪ শতাংশের সামান্য বেশি। দি প্রিন্ট

[৩] মাল্টিভিটামিন ও মিনরেলস মোটের ওপর গত বছর ভারতে বিক্রি বৃদ্ধি পেয়েছে ২০ শতাংশ। এধরনের ট্যাবলেট বিক্রি হয়েছে ৩শ কোটি। আগের বছর ২০১৯ সালে এধরনের ২৪৮ কোটি ট্যাবলেট বিক্রি হয়েছিল।

[৪] ভারতে এই প্রথমবার ডায়বেটিসের ওষুধের চেয়ে জিঙ্কোভিট ট্যাব বেশি বিক্রি হয়েছে।

[৫] ভিটামিন ডি থ্রি বিকোসুলস নামে মাল্টিভিটামিন যেটি তৈরি করেছে মার্কিন কোম্পানি ফাইজার তৈরি করেছে, এ ট্যাবলেটটির বিক্রি গত বছর ভারত ৫০ শতাংশ বৃদ্ধি পায়। ২০১৯ সালে ২৭ কোটি বিকোসুলস ট্যাবলেট বিক্রি হয়েছিল। বিকোসুলস প্লাস বিক্রি বেড়েছে গত বছর ৩০ শতাংশ।

[৬] অল ইন্ডিয়া ফার্মাসিস্টের জেনারেল সেক্রেটারি রাজিব সিংহল জানান কোভিড প্রাদুর্ভাবের কারণেই এসব ট্যাবলেট বিক্রি বেড়েছে। মানুষ কোভিডে আক্রান্ত না হতে বা আক্রান্ত হওয়ার পর প্রতিরোধ শক্তি ফিরে পেতে এসব ট্যাবলেট খাচ্ছে।

[৭] ইন্ডিয়াল কাউন্সিল অব মেডিকেল রিচার্স এধরনর ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেওয়ায় এগুলোর চাহিদা ব্যাপক বেড়ে গেছে।

[৮] অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের বিশেষজ্ঞ ড. রাশিদ গৌরি বলেন ভারতের মত দেশে পুষ্টির ঘাটতি এমনিতেই বড় আকারেই রয়ে গেছে। এরপর মহামারীতে এধরনের ভিটামিন ও মাল্টিভিটামিনের চাহিদা বৃদ্ধি স্বাভাবিক। তবে এ চাহিদার বিপরীতে এসব ওষুদের যোগান দীর্ঘমেয়াদে স্বাস্থ্যখাতে ইতিবাচক প্রভাব ফেলবে।

  • সর্বশেষ