শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৭ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শহীদ মিনারে একসঙ্গে সংগঠন পর্যায়ে ৫ ও ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ দুজন শ্রদ্ধা জানাতে পরবেন

শরীফ শাওন: [২] করোনা পরিস্থিতিতে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে লোক সমাগম নিয়ন্ত্রণে এ পদক্ষেপ জানিয়েছে সংস্কুতি বিষয়ক মন্ত্রণালয়। মাস্ক ছাড়া প্রতিষ্ঠানে প্রবশ নিষিদ্ধ করে প্রবেশমুখে হাত ধোয়ার বেসিন ও লিকুইড সাবান নিশ্চিত করা হবে।

[৩] সোমবার মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর্মসূচি অনুযায়ী এদিন সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে সঠিক নিয়মে, সঠিক রং ও মাপে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সকল ক্ষেত্রে কোভিড পরিস্থিতি বিবেচনায় রেখে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

[৪] জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে শহীদ মিনার এলাকায় চিকিৎসা ক্যাম্প স্থাপন ও পর্যাপ্ত সংখ্যক অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হবে। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ঢাকাসহ সারাদেশে ‘ফার্স্ট এইড বুথ’ স্থাপন করবে।

[৫] শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিভিন্ন কর্মসূচিতে এবং সংবাদ পত্রের ক্রোড়পত্রে বঙ্গবন্ধুর বিশেষ অবদানের বিষয়টি উপস্থাপন করা হবে।

[৬] দিবস পালনে নিয়োজিত সকল প্রতিষ্ঠান ও এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে। দেশের সকল উপাসনালয়ে শহীদদের প্রতি প্রার্থনা করা হবে। ঢাকা শহরের বিভিন্ন সড়কদ্বীপে ও অন্যান্য গুরুত্বপূর্ণ সুবিধাজনক স্থানগুলোয় বাংলাসহ অন্যান্য ভাষার বর্ণমালা সম্বলিত ফেস্টুন দিয়ে সাজানো হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়