শিরোনাম
◈ ১২ দল নি‌য়ে সোমবার শুরু হ‌চ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ◈ টেস্ট খেল‌তে পা‌কিস্তান দল এখন ঢাকায় ◈ ভারী বর্ষণে চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কা ◈ ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি ◈ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে ◈ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে নতুন রেকর্ড গড়ল ◈ ই-ট্রাফিক ব্যবস্থায় নতুন ধাপ: আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা ◈ মে‌সির ইন্টার মায়া‌মি ৩ গো‌লে এগি‌য়ে থে‌কেও হে‌রে গে‌লো ◈ গুরুত্বপূর্ণ খনিজ শিল্পে বিনিয়োগ ও সংস্কারে এডিবির নতুন উদ্যোগ ◈ শার্শায় তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৪৬ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিংগাইরে পিতলকে স্বর্ণের বার বলে বিক্রির সময় প্রতারক আটক

সিরাজুল ইসলাম: [২] পিতলকে স্বর্ণের বার বলে বিক্রির সময় আশিক মোড়ল (২৫) নামের এক প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
[৩] আটককৃত আশিক মোড়ল ঝিনাইদহের মহেশপুর থানার আদমপুর গ্রামের মনু মোড়লের পুত্র। বাস্তা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আওলাদ হোসেন মঞ্জু বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রতারকচক্র স্বর্ণের বার বিক্রির টোপ দিয়ে পিতলের বার দিয়ে স্থানীয় লোকজনকে ধোঁকা দিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে আসছিল। ইতিমধ্যে জাইল্যা গ্রামের ছমিরন, মেদুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাক,বাস্তা গ্রামের শাহিন ও বাস্তা বাসস্ট্যান্ডের স্বর্ণ ব্যবসায়ী ছাত্তার এ প্রতারণার শিকার হন।

[৪] ঘটনার সময় দুপুরে পূনরায় অভিনব কায়দায় স্বর্ণের বারের স্থলে পিতলের বার বিক্রি করতে এলে আশিক মোড়লকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা বাকিরা পালিয়ে যায়। আটককৃত আশিক মোড়ল পার্শ্ববর্তী ঢাকা জেলার সাভারস্থ ফুলবাড়িয়া এলাকায় জনৈক রাশেদের বাসায় ভাড়া থাকে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভূক্তভোগীদের পক্ষ থেকে শাহিন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

[৫] এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো. রকিবুজ্জামান বলেন, আটককৃত আশিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়