শিরোনাম
◈ ইরানে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ ◈ মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের জন্য প্রবাসী কল্যাণের হটলাইন নম্বর চালু ◈ আগামী মঙ্গলবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ◈ এক দিনে ইরানে ১২০০টির বেশি বোমা হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ◈ রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার মাসউদ ◈ সৌদি আরবের চাপ ও ইসরায়েলের ভূমিকা ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে ◈ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জীবনের শেষ ভাষণ প্রকাশ, কী কথা বলেছিলেন তিনি ◈ জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হু'মকি (ভিডিও)

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০১:২৯ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লিবিয়ায় মানবপাচারের মামলায় আপিলে আটকে গেলো ৪ আসামির জামিন

নূর মোহাম্মদ: [২] লিবিয়ার পাচারের শিকার ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় ঢাকায় করা মামলায় দুই আসামির জামিনের রায় বাতিল এবং অপর দুই আসামির জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

[৩] গত ২৮ মে লিবিয়ার মিজদাহ শহরে ইউরোপে অভিবাসনপ্রত্যাশী ২৬ বাংলাদেশি মানবপাচারকারীদের হাতে নিহত হন। একই ঘটনায় আহত হন আরও ১১ বাংলাদেশি। ওই ঘটনায় ২ জুন রাজধানীর পল্টন থানায় মানবপাচার আইনে এবং হত্যার অভিযোগে মামলা করে সিআইডি।

[৪] ওই মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন ফ্লাইওভার ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলস লিমিটেডের মালিক দুই ভাই শেখ মাহবুবুর রহমান ও শেখ সাহিদুর রহমান। পরে তারা আবেদন করলে রুল জারি করা হয়। সেই রুলের শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। এদিকে অজ্ঞাত আসামি হিসেবে আটক হন কাউসার মুন্সী ও মাহবুব মুন্সী। তাদেরকে জামিন দিয়ে রুল জারি করেন হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়