শিরোনাম
◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ চট্টগ্রাম বন্দরে দুই দিন আন্দোলন স্থগিত, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০২ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সীমান্ত এলাকা থেকে ভারতীয় ওষুধসহ আটক এক

মোঃ রিপন মিয়া : [২] রোববার (০৭ ফেব্রুয়ারি) দুপরে দিকে উপজেলায় রংছাতি ইউনিয়নের কালাঘর গোদারাঘাট এলাকা থেকে ভারতীয় ঔষধসহ আব্দুর রহমান (২৫) নামে এক যুবককে আটক করে বিজিবি পাঁচগাও বিওপি।

[৩] আটক মো. আব্দুর রহমান কলমাকান্দা উপজেলার রামনাথপুর গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে এবং তাকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া।

[৪] তিনি দুপুরে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ১১৮৭নং সীমান্ত পিলার হতে নয়শত গজ বাংলাদেশের অভ্যন্তরে আটককৃত আব্দুর রহমান সীমান্ত দিক হতে কাঁধে করে কার্টুন নিয়ে আসতে ছিলো। বিজিবি’র পাঁচগাও বিওপি’র হাবিলদার মো. নূরে আলম মোল্লার নেতৃত্বে ছয় সদস্যের একটি দল নিজস্ব গোয়েন্দ তথ্যের ভিত্তিতে উপজেলার কালাঘর গোদারাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। কার্টুন রেখে পালানোর চেষ্টা করলে বিজিবি’র দলটি তাকে ধাওয়া করে আটক করে।

[৫] এ সময় কার্টুন তল্লাশি করে আনুমানিক প্রায় দুই লাখ ১০ হাজার ৮৯০ টাকা মূল্যমানের বিভিন্ন প্রকারের ভারতীয় ঔষধ পাওয়া যায়। আটক আব্দুল রহমানকে কলমাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি’র ওই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়