শিরোনাম
◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২২ দুপুর
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলের বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মারা গেছেন

এম, এ কুদ্দুস: বীরবিক্রম ভুষিত দিনাজপুরের বিরল উপজেলার বীরমুক্তিযোদ্ধা বীরবিক্রম আব্দুল মজিদ আর নেই। শনিবার দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে উপজেলার ভান্ডারা ইউনিয়নের বেতুড়া গামের নিজবাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক গুনগ্রাহী ও রেখে গেছেন।
ইপিআর এ চাকুরী করাকালীন সময়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তিনি অংশ গ্রহন করে স্বাধীনতার যুদ্ধে পাকসেনাদের হাত থেকে এদেশকে রক্ষা করতে তাঁর বলিষ্ঠ ভুমিকা থাকায় পরবর্তীতে তাঁকে বীরবিক্রম খেতাবে ভুষিত করা হয়েছিল।

বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের বেতুরা উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল রোববার বাদ জোহর গার্ড অব অনার প্রদান করেন বিরল উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জাবের মোহাম্মদ সোয়াইব, বর্ডার গার্ড অব বাংলাদেশের মহাপরিচালকের পক্ষ্যে ৪২ বিজিবি দিনাজপুর এর জুনিয়র কমান্ড কর্মকর্তা (জেসিও) আব্দুল মতিন। এ সময় বিরল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম অরু, ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা রহমান আলী, বিরল থানার এসআই নজরুল ইসলাম।

গার্ড অব অনার প্রদান শেষে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।

 

  • সর্বশেষ