শিরোনাম
◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার ◈ প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও প্রটোকল অফিসার নিয়োগ ◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:১৩ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঙ্গলের প্রথম ছবি পাঠালো চীনের তিয়েনওয়েন-১

আসিফুজ্জামান পৃথিল: [২] অবশ্য ছবিটি রঙিন নয়, সাদাকালো। বর্তমানে এই প্রোবটি মঙ্গলগ্রহ থেকে ২২ লাখ কিলোমিটার দূরে অবস্থান করছে। এই তথ্য জানিয়েছে, চায়নিজ স্পেস এজেন্সি-সিএসএ । বিবিসি

[৩]গত বছরের জুলাইমাসে উৎক্ষেপিত হয় প্রোবটি। এটি মঙ্গলে চীনের প্রথম মিশন। মঙ্গলগ্রহকে বেশ কয়েকবার প্রদক্ষিণের পর এটি পৃষ্ঠে একটি রোভার নামিয়ে দেবে। চঅনের আশা মঙ্গলের মাটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারবে এই রোভার। একইসঙ্গে সন্ধান করবে তরল বা জমাট পানির। সিএনএন

[৪]এই মানুষহীন যানটি পৃথিবী থেকে ১৮ কোটি ৪০ লাখ কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি মঙ্গলের কাছে যেতে ১৯৭ দিনে ৪৬ কোটি ৫০ লাখ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করেছে। ১০ ফেব্রুয়ারি এটি মঙ্গলের কক্ষে পৌঁছে যাবে। শিনহুয়া

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়