শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪০ দুপুর
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৭২ ঘণ্টার মধ্যে কম্প্রিহেনসিভ পরীক্ষার দাবি নার্সদের

শাহীন খন্দকার: [২] আগামী ৭২ ঘণ্টার মধ্যে কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশন।

[৩] শনিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি লিজা আক্তার বলেন, ‘গত ৫ ফেব্রুয়ারি ব্যাচেলর অব নার্সিং সায়েন্স, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ছাত্র-ছাত্রীদের কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষা স্থগিত করা হয়েছে।

[৩] আমরা এ স্থগিতাদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সে সঙ্গে আগামী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি।তিনি বলেন, বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের নিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠানে নার্সিং কোর্স সম্পন্নকারী ব্যতীত কোনো শিক্ষার্থীকে নার্স হিসেবে নিবন্ধন দেওয়া যাবে না।

[৪] মানবন্ধনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সিং কেন্দ্রীয় অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মামুন হোসেন, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) ভারপ্রাপ্ত সভাপতি ইসমত আরা, স্বাধীনতা নার্সেস পরিষদের মহাসচিব ইকবাল হোসেন সবুজ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়