শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:০৪ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথমবারের মতো নারী মহাপরিচালক পাচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা

অনন্যা আফরিন:[২] প্রথমবারের মতো নারী মহাপরিচালক পাচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা।১৬৪ দেশ নিয়ে গঠিত সংস্থাটির শীর্ষ পদে চূড়ান্তভাবে প্রথম আফ্রিকান নারী হিসেবে নির্বাচিত হলেন নাইজেরিয়ার সাবেক অর্থমন্ত্রী ড. এনগোজি ওকোনজো। বিশ্ব ব্যাংকের দ্বিতীয় সর্বোচ্চ পদে কাজ করার পর এই দায়িত্ব পালনে তার কোন সমস্যা হবে না বলে ধারণা বিশ্লেষকদের।ডিবিসি নিউজ, দ্যা নিউ ইর্য়াক টাইম

[৩]এর আগে, আগস্টে সংস্থাটির মহাপরিচালকের আকস্মিক পদত্যাগের পর অক্টোবরে মহাপরিচালক নিয়োগের জন্য গঠিত কমিটি দুই জন প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দেয়। বাকি সব দেশ ড. ওকোনজোকে সমর্থন করলেও ট্রাম্প প্রশাসন দক্ষিণ কোরিয়ার ইয়ো মিয়ং হিকে সমর্থন জানালে অচলাবস্থার সৃষ্টি হয়।

[৪]অবশেষে নবনির্বাচিত বাইডেন প্রশাসন ড. ওকোনজোর প্রতি সমর্থন জানানোর পর দক্ষিণ কোরিয়ার ইয়ো মিয়ং হি প্রার্থীতা প্রত্যাহার করে নেয়।শুক্রবার (৫ ফেবয়ারি) এক টুইট বার্তায় ড. ওকোনজো সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার আশা প্রকাশ করেন। সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়