শিরোনাম
◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন ◈ ইরান-ইসরাইল-মার্কিন যুদ্ধে ভারতের ওপর ৫০ বিলিয়ন ডলারের ধাক্কা ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে! ◈ যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ, কঠোর অবস্থানে মোজতবা খামেনি ◈ এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক ◈ নববর্ষে চালু হচ্ছে কৃষক কার্ড, প্রথম ধাপে ২১ হাজার কৃষক পাচ্ছেন সহায়তা ◈ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ◈ মশক নিধনে ঢাকার দুই সিটিকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বর্জ্য ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তিতে জোর ◈ ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে : আইজিপি

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪৫ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ, ৩৯৫ রানে লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

রাহুল রাজ: [২] চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের শুরুতে অধিনায়ক মুমিনুল হকের ১০ সেঞ্চুরিতে ৮ উইকেটে ২২৩ রানে করে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। অতিথিদের জয়ের জন্য লক্ষ্য ৩৯৫ রান।

[৩] প্রথম ইনিংসের ১৭১ রানসহ উইন্ডিজের সামনে লিড দাঁড়িয়েছে ৩৯৪। মুমিনুলের দুর্দান্ত শতক ও লিটন দাসের অর্ধশতকে ভর করে বড় লিড দিতে সক্ষম হয় বাংলাদেশ। বাংলাদেশের লক্ষ্য ছিল তিনশ থেকে সাড়ে তিনশ লিডের। এই লক্ষ্য আগেই পৌঁছে যায়।

[৪] লিটন-মুমিনুল সাজঘরে ফিরে গেলে ক্রিজে আসেন মিরাজ-তাইজুল। দুজনেই ফিরে ওয়ারিক্যানের একই ওভারে। ইনিংসের ৬৭.২ বলের সময় বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তাইজুল। তার ব্যাট থেকে আসে ৩ রান। এর দুই বল পরেই বোল্ড হন মিরাজ। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মিরাজ থামেন ৭ রানে। এরপরেই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

[৫] সংক্ষিপ্ত স্কোর: প্রথম ইনিংস- বাংলাদেশ: ৪৩০, ওয়েস্ট ইন্ডিজ: ২৫৯; দ্বিতীয় ইনিংস- বাংলাদেশ: ২২৩/৮, দ্বিতীয় ইনিংস-ওয়েস্ট ইন্ডিজ: ২ ওভারে ৮/০ (ব্র্যাথওয়েট ৮, ক্যাম্পবেল ০)

  • সর্বশেষ
  • জনপ্রিয়