শিরোনাম
◈ সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ◈ বিএসটিআইয়ের পরীক্ষায় মানহীন ১০ পণ্য, ক্রয় না করতে ভোক্তাদের পরামর্শ ◈ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৭১ ◈ মন্ত্রিসভায় সেপ্টেম্বরের শুরুতেই উঠছে পে স্কেলের প্রস্তাব, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ◈ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে নতুন নির্দেশনা ◈ মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার আহ্বান রিজভীর ◈ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত ◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু ◈ বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ভারতকে জাতিসংঘের কড়া সতর্কবার্তা ◈ তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে?

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৩ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শত শত অতিথি পাখির কলকাকলিতে মুখর নওগাঁর রাজদীঘি

ডেস্ক নিউজ: দিনভর জলকেলি, খুনসুটি সে সঙ্গে কিচির-মিচির শব্দ, কখনো ঝাঁক বেঁধে নান্দনিক কসরতে ডানা মেলে নীল আকাশে ওড়োউড়ি।

অগণিত পাখির কিচির-মিচির শব্দে ঘুম ভাঙছে এলাকাবাসীর। পাখির এ কলতান উপভোগ করতে সকাল-বিকেল ভিড় করছেন পাখিপ্রেমীরা। স্থানীয় প্রশাসন বলছে, অতিথি পাখিদের সুরক্ষা দিতে কাজ করছে তারা।সময় টিভি

শত শত অতিথি পাখির মিলনমেলা। মনের আনন্দে পানিতে দাপাদাপি, সে সঙ্গে চলে দিনভর খুনসুটি, আবার কখনো ডানা মেলে নীল আকাশে ওড়াউড়ি। এভাবেই দিনভর নানা কসরতে মেতে ওঠা, পরিযায়ী পাখির কলতানে মুখর এখন নওগাঁ শহরের রাজদীঘি জলাশয়।

পানকৌড়ি, বালি হাস, রাঙ্গা ময়ূরী, ছোট স্বরালী পরিযায়ী পাখির এ বিচরণ ক্ষেত্রটি জানুয়ারির পর থেকেই শুরু হয়। শীতপ্রধান এলাকা থেকে আসা এসব অতিথি পাখি অনুকূল পরিবেশ আর প্রয়োজনীয় খাবার নিশ্চিত হওয়ায় আস্তানা গড়ে দীঘিতে ।

গত বছরের চেয়ে এবার বিপুল পরিমাণ পাখির আগমনে তৈরি হয়েছে অন্য এক পরিবেশ। স্থানীয়রা বলছেন, এসব অতিথি পাখির কিচির-মিচির শব্দে ঘুম ভাঙছে তাদের।

কয়েকজন তরুণী জানান, প্রতি বছরের মতো এবারও এখানে অতিথি পাখি দেখতে এসেছি। এখানে আসলে খুবই ভালো লাগে।

পাখির ডানা ঝাপটানো ছাড়া দীঘিতে ফোটা লাল শাপলা মুগ্ধ করছে আগত দর্শনার্থীদের। অনেকেই আবার মোবাইলের ফ্রেমে আটকাতে ব্যস্ত।

এসব অতিথি পাখিদের নিরাপত্তা বিষয়ে নওগাঁ সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মির্জা ইমাম বলেন, এখানে অতিথি পাখিদের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের খাবারের বিষয়টি মাথা রেখে খাবারের ব্যবস্থা করা হয়েছে।

পাখিপ্রেমীদের মতে, এ দীঘিতে প্রায় ১০ প্রজাতির অতিথি পাখির আগমন ঘটেছে এবার। জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এসব পাখি অবস্থান করে।

  • সর্বশেষ