শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৫১ রাত
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ ঘণ্টা পর সচল সিলেটের রেলপথ

স্বপন দেব: [২] সিলেটের মাইজগাঁও এলাকায় মালবাহী ট্রেন লাইনচ্যুতের ঘটনার প্রায় ২৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রেলওয়ে লাইন মেরামতের পর শনিবার ভোররাত রাত সাড়ে ৩টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। পরে ঢাকার উদ্দেশ্যে সিলেট রেলওয়ে স্টেশন আটকা পড়া আন্ত:নগর ট্রেন উপবন এক্সপ্রেস দিয়ে যাত্রা শুরু করে। এ তথ্য নিশ্চিত করেন ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও রেলওয়ে স্টেশনের মাস্টার মো. মনির হোসেন।

[৩] এর আগে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী গুতিগাঁওয়ে ১০টি তেলের বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে পড়ে যায়। ফলে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরবর্তীতে প্রায় ২৮ ঘন্টার চেষ্টায় মেরামত কাজ শেষে পুনরায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়