শিরোনাম
◈ সবাইকে ভোট দেওয়ার এবং জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক ◈ ঢাকার ১৩টি আসনে ১৪০০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: বিভাগীয় কমিশনার (ভিডিও) ◈ মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক (ভিডিও)

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩৫ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মানুষকে মঙ্গলে পানি যোগাতে বরফ অনুসন্ধানে যাচ্ছে অরবিটাল

আসিফুজ্জামান পৃথিল: [২] পৃষ্ঠে তরল পানি পাওয়ার জন্য মঙ্গল অনেক বেশি ঠাণ্ডা। তবে বেশ কিছু অঞ্চলে যথেষ্ঠ পরিমাণ বরফ রয়েছে। মঙ্গলে ভবিষ্যতের মানব মিশনগুলোতে এই বরফকে কাজে লাগানো হতে পারে। সিএনএন

[৩] ইতালিয়ান স্পেস এজেন্সি, কানাডিয়ান স্পেস এজেন্সি, জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি এবং নাসা রোবটিক বরফ ম্যাপিং মিশনের একটি পরিকল্পনা প্রকাশ করেছে। এক্ষেত্রে মোট ৪টি অরবিটার ব্যবহারের পরিকল্পনা আছে সংস্থাগুলোর। বিবিসি

[৪] একসঙ্গে অরবিটারগুলো মঙ্গলপৃষ্ঠের নিচে বরফের ডিপোজিট খুঁজে বের করবে। এই অরবিটারগুলোতে থাকবে রাডার, এক্সরে, ক্যামেরাসহ অন্যান্য সেন্সর।

[৫] ২০৩৫ সালের মধ্যে মঙ্গলে মানুষ পাঠাতে চায় নাসা। এজন্য তৈরি করা হতে পারে পারমাণবিক শক্তিচালিত রকেট। সে লক্ষেই কাজ করে যাচ্ছে তারা। বিজ্ঞানীরা বলছেন, যেসব এলাকায় বরফের মজুত আছে, সেসব এলাকাতেই অবতরণ করানোর পরিকল্পনা আছে তাদের।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়