শিরোনাম
◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর ◈ পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পযর্ন্ত ততদিন চব্বিশ চলবে: শেরপুরে শফিকুর রহমান ◈ কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহব্বায়ক সহ ৮ নেতা বহিষ্কার ◈ নতুন বাজেটে বাংলাদেশের জন্য ব্যাপক হারে বরাদ্দ বাড়াল ভারত ◈ বাঘারপাড়ায় বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ◈ নরসিংদীর ঘোড়াশালে আড়াই বছরের  শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ◈ ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল: এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:০৯ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হিজবুল্লাহর সমালোচনাকারী লেখক-অ্যাক্টিভিস্ট লোকমান মোহসেন স্লিমকে হত্যা, প্রতিবাদ বাইডেনের

দেবদুলাল মুন্না: [২] লোকমান মোহসেন স্লিম লেবাননে শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অন্যতম সমালোচনাকারী।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার তাকে হত্যা করা হয়। দক্ষিণ লেবাননে নিজের গাড়ির ভেতরে তার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার ময়নাতদন্ত করা হবে। এ খবরে বাইডেন প্রশাসন ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানান। শুক্রবার বিবৃতিতে বলেন, হত্যা করে বাক স্বাধীনতাকে হরণ করার চর্চা বরদাশত করবে না যুক্তরাষ্ট্র। খবর বিবিসি, সিএনএন।

[৩] এ হত্যাকাণ্ডকে জঘন্য অপরাধ বলে বর্ণনা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি বলেছেন, এটি গুপ্তহত্যা। ৫৯ বছর বয়সী লোকমান মোহসেন নিজে শিয়া হলেও শিয়া গোষ্ঠী হিজবুল্লাহর একজন কঠোর সমালোচক ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি সরব ছিলেন।

[৪] এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে শনাক্ত করা যায়নি বলে নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন। ২০১৯ সালের শেষের দিকে মৃত্যুর হুমকি পেয়েছিলেন লোকমান। এর জন্য হিজবুল্লাহ নেতা ও তার সহযোগীদের দোষারোপ করেছিলেন তিনি। সেসময় সরকার বিরোধী আন্দোলনের সময় সক্রিয় ছিলেন এ লেখক। সরকার সংস্কার ও অর্থনীতি পুনরুদ্ধারের দাবিতে সে বছর বড় আন্দোলন হয়েছিল লেবাননে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়