শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো ◈ বিশ্বকাপে অ‌স্ট্রেলিয়ার ভরাডুবিতে নির্বাচকদের ওপর চটলেন গ্লেন ম্যাকগ্রা ও মার্ক ওয়াহ 

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:২১ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালির চেফালু চলচ্চিত্র উৎসবে ইরানের ৩ স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র

রাশিদ রিয়াজ : আগামী মে থেকে আগস্ট পর্যন্ত ইতালির চেফালু চলচ্চিত্র উৎসবে অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র উৎসব। এতে ৩টি ইরানি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ইরানের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা পেম্যান শাহমোহাম্মাদি এ তথ্য জানান। তেহরান টাইমস

ইরানি চলচ্চিত্রগুলো হচ্ছে ‘দি ব্লাকআউট’, ‘মোস্তফা’ ও ‘মাই ফাদার’। ‘দি ব্লাকআউট’ চলচ্চিত্রে এর নির্মাতা মোজতাবা মিরশেকারি দেখিয়েছেন এক ধনাঢ্য ব্যক্তি যিনি একটি আর্ট গ্যালারি দেখতে যেয়ে এমন কিছু রহস্যজনক ঘটনা অনুসরণ করতে থাকেন এবং এক পর্যায়ে তিনি নিজেই হঠাৎ একটি শিল্পকর্মের বিষয়বস্তু হয়ে ওঠেন।

‘মোস্তফা’ ও ‘মাই ফাদার’ এ দুটি চলচ্চিত্র পরিচালনা করেছেন আলিরেজা তেইমুরি। দি সাউথ রিজিওনাল ফিল্ম অর্গানাইজেশন ও দি সুইডিশ ইনস্টিটিউট ফিল্ম ‘মোস্তফা’ চলচ্চিত্রটি তৈরিতে সহায়তা করেছে। এ চলচ্চিত্রে দেখা যায় এক আফগান ব্যক্তি তার পরিবার নিয়ে ইরানে বসবাস করেন। কিন্তু তাদের কারো কোনো পরিচয়পত্র নেই। এরফলে তাদের বিভিন্ন সমস্যার ভেতর পড়তে হয় যা উঠে এসেছে চলচ্চিত্রটিতে। ‘মাই ফাদার ’ চলচ্চিত্রে একইভাবে এক আফগান পরিবারের ইরানে বাস করতে যেয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হওয়ার বিষয়বস্তু তুলে ধরা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়