শিরোনাম
◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৫৫ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হলো শিশু

এএইচ রাফি: ব্রাহ্মণবাড়িয়ায় আগুন পোহাতে গিয়ে শায়লা নামের এক সাত বছরের শিশুর শরীর অগ্নিদগ্ধ হয়ে পুড়ে হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেলের দিকে সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামে এই ঘটনা ঘটে। শায়লা ঐ এলাকার পশ্চিম পাড়ার আরশ মিয়ার মেয়ে। তাদের স্থায়ী বাড়ি কিশোরগঞ্জ জেলার অষ্ট্রগ্রাম উপজেলার নুরপুর গ্রাম।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরে শায়লাকে ঘরে রেখে তার মা পাশের বাড়িতে যায়। ওই সময় শায়লা গ্যাসের চুলার সামনে গিয়ে আগুন পোহাতে যায়। এসময় আগুন তার শরীরে লেগে ঝলসে যায়।

পরে তার আত্মচিৎকারে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এবিএম মূসা চৌধুরী জানান, গ্যাসের আগুনে মেয়েটির শরীরের অনেকাংশে অগ্নিদগ্ধ হয়ে পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রেখেছি। দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়