শিরোনাম
◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন?  ◈ প্রথম অধিবেশন বসতে পারে ২৬ ফেব্রুয়ারি, কে বসবেন সভাপতির আসনে? ◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৬ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করলো বাংলাদেশ

রাহুল রাজ: [২] দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি টস জিতে আগে ব্যাট করে সাদমান-মমিনুল-মুশফিকের পর সাকিব ও লিটনের ব্যাটে ২৪২ রানে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ।

[৩] চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন দুই ওপেনার তামিম ইকবাল ও সাদমান ইসলাম। কিন্তু দলীয় ২৩ রানে ইনিংসের পঞ্চম ওভারে কেমার রোচের বল বোল্ড হয়ে যান তামিম। বিদায় নেওয়ার আগে ১৫ বলে ২ চারে ৯ রান করে এই ওপেনার।

[৪] এরপর সাদমান ও শান্ত মিলে দারুণ খেলছিলেন। বড় জুটি গড়ার আভাস দিলেও ভুল বুঝাবুঝিতে রান আউট হয়ে ফিরেন শান্ত। বিদায় নেওয়ার আগে ৩ চারে ৫৮ বল খেলে ২৫ রান করেন তিনি।

[৫] তারপর অধিনায়ক মমিনুলের সাথে ৫৩ রানের জুটি গড়েন সাদমান। কিন্তু জোমেল ওয়ারিকানের স্পিন ঘূর্ণিতে ৯৭ বলে ২৬ রান করে ক্যাম্পবেলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মুমিনুল হক।

[৬] আর ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি হাকানোর পর ১৫৪ বলে ৫৯ রান করে ওয়ারিক্যানের এলবিডব্লুর শিকার হন সাদমান। ভাল খেলতে থাকলেও মুশফিক ৩৮ রানে ওয়ারিকানের বলে স্লিপে কর্ণওয়েলের হাতে আউট হন।

[৭] তবে দিনের বাকি অংশটা সাকিব ও লিটন দারুণ খেলে ৪৯ রানের জুটি করে কাটিয়ে দেন। সাকিব ৪৯ আর লিটন ৩৪ রানে অপরাজিত আছেন।

[৮] সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ২৪২/৫ (৯০) প্রথম দিন শেষে।
সাদমান ৫৯ শান্ত ২৫, মমিনুল ২৬, মুশফিক ৩৮, সাকিব ৩৯*, লিটন ৩৪*।
ওয়ারিক্যান ৩/৫৮।

  • সর্বশেষ
  • জনপ্রিয়