শিরোনাম
◈ আওয়ামী লীগের অফিস খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল ইসলাম (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪৯ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদ দু’দিনের সফরে আসছেন ৮ ফেব্রুয়ারি

কূটনৈতিক প্রতিবেদক: [২] এ সফরে বাংলাদেশ থেকে পলিমাটি আমদানি, উভয় দেশের মধ্যে জাহাজ চলাচল, মৎস্য, জনশক্তি রপ্তানি, বাণিজ্য সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক সই হবে।

[৩] সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তা।

[৪] পররাষ্ট্র ও পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চার বছর আগে মালদ্বীপকে বালু ও পলিমাটি নেয়ার এ প্রস্তাব বাংলাদেশই প্রথম দিয়েছিলো।

[৫] মালদ্বীপের সাগর থেকে আহরিত বালু দিয়ে নির্মাণ কাজ বা মাটি ভরাটের কাজ করা যায়না বলে দেশটিকে ভারত থেকে পলিমাটি ও বালু আমদানি করতে হয়। দ্বীপের ব্যাপক উন্নয়ন, দ্বীপ তৈরি ও কৃষির জন্য মালদ্বীপ পলিমাটি ব্যবহার করে।

[৬] তাই দেশটির পলিমাটি যেমন দরকার, তেমনি অবকাঠামো নির্মাণের জন্য তাদের দরকার প্রচুর বালু। বাংলাদেশের সিলেটসহ কয়েকটি এলাকার বালুর মান উন্নত বলে এগুলো নিয়ে তাদের আগ্রহ আছে।

[৭] গত বছরের ২ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহিদ টেলিফোনে পলিমাটি নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। সে সময় উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যসহ দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর ওপর উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী গুরুত্বারোপ করেন।

[৬] পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাংলাদেশ থেকে মালদ্বীপ পিপিইসহ করোনা চিকিৎসাসামগ্রী আমদানি করতে পারবে বলে জানান।

[৭] আন্তর্জাতিক ফোরামেও উভয় দেশের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে সে সময় বিস্তর আলোচনা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়