শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৫০ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় নগদ অর্থসহ নব্য জেএমবির এক নেতা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধিঃ [২] শাহাজাহানপুর উপজেলার বনানী বাসস্ট্যান্ড এলাকা থেকে বিপুল অর্থ ও জিহাদী বইসহ নব্য জেএমবির এক নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাত ১০টায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জেএমবি নেতা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শাহাজাদপুর গ্রামের মৃত আব্দুল হাফিজের পুত্র মোহাম্মাদ কামরুজ্জামান (৪২)। বর্তমানে সে ঢাকার ৭৪-বি,নর্থ রোড কলাবাগান রোডে বসবাস করেন।

[৩] জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয় সূত্রে জানা যায়, ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বনানী বাসস্ট্যান্ড এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করার পর এই জঙ্গি নেতার ব্যাগ তল্লাশী করে তিন লাখ ৩৮ হাজার ৬৩১ বাংলাদেশি টাকা ও বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়। এরমধ্যে এক হাজার টাকার নোটের মধ্যে এক লাখ ৩৯ হাজার টাকা, পাঁচশত টাকার নোটের মধ্যে এক লাখ নব্বই হাজার টাকা, একশত টাকার মোট ৮ হাজার পাঁচশত টাকা, ৫০টাকার ৭শত টাকা সহ বিভিন্ন মুদ্রার নোট পাওয়া যায়। এছাড়াও সৌদি রিয়েল ও মালয়েশিয়ান রিংগিত ও পাওয়া যায়। এর পাশাপাশি বিভিন্ন লিখনীর ১৬ টি জিহাদি বইও উদ্ধার করা হয়।

[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে নব্য জেএমবির বাইতুল মাল বিভাগের দায়িত্বে আছে বলে স্বীকার করেছেন। সে দাওয়াতি কাজ ও অর্থ সংগ্রহের জন্য দেশের বিভিন্ন জেলায় ভ্রমণ করতো এবং নব্য জেএমবির কেন্দ্রীয় নেতাদের সাথেও তার যোগাযোগ আছে।

[৫] জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এ প্রতিবেদক-কে বলেন, সন্ত্রাসী কাজে অর্থায়ন সংক্রান্ত অপরাধ, নিষিদ্ধ সংঠন সমর্থন, অপরাধ সংগঠনের ষড়যন্ত্র, প্রচেষ্টা,সাহায্য ও সহায়তা এবং সন্ত্রাসী কর্মকান্ডে প্ররোচনায় জন্য তার বিরুদ্ধে শাহাজাহানপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়