শিরোনাম
◈ চীনের সমর্থন চায় বিএনপি: রোহিঙ্গা সংকট ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন!

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ১০:২৬ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাণীশংকৈলে এক কাতারে ১০ মেয়র প্রার্থী

আনোয়ার হোসেন : [২] এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলো ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র মেয়র প্রার্থীরা। এছাড়াও যে প্রার্থীই নির্বাচিত হোক সমি¥লিতভাবে পৌরসভার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছে তারা।

[৩] পৌরশহরের মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ মূলক সংগঠন পরিবর্তনের আয়োজনে। প্রধান শিক্ষক গোপেন নাথ বর্ম্মনের সভাপতিত্বে ও সংগঠনটির সম্পাদক শাহিন আলমের সঞ্চালনায়, গতকাল রোববার দুপুর আড়াইটা থেকে সন্ধা সাড়ে ৫ টা পর্যন্ত বিরতীহনভাবে “মেয়র প্রার্থীদের নিয়ে জনতার মুখোমুখি অনুষ্ঠানে ”এবারের পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করা সকল মেয়র প্রার্থীরা এতে উপস্থিত থেকে তাদের আগামীর কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

[৪] এতে পৌরশহরের বিভিন্ন শ্রেনী পেশার হাজারখানেকের অধিক মানুষ উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠান শুরুর পূর্বে সংগঠনটির সভাপতি রাশেদুজ্জামান রাশেদ স্বাগত বক্তব্য রাখেন,এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী সংগঠনের উপদেষ্টা এম এস রবিউল ইসলাম সবুজ চিকিৎসক আব্দুল্লাহ আল মুনিম।

[৫] উল্লেখ্য, এ পৌরসভায় মোট ১২ জন মেয়র প্রার্থী, এদের মধ্যে আ’লীগের বিদ্রোহীসহ ৮ বিএনপি বিদ্রোহীসহ-২ জাতীয় পার্টি-১ ও স্বতন্ত্র প্রার্থী-১জন। ভোট অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি। মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৬শত ২৪ জন।  সম্পাদনা: মোমেন মাহমুদ

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়