শিরোনাম
◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই মনিটরিং, এক সপ্তাহে ৩ শতাধিক মামলা ◈ যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে বাংলা‌দে‌শের জনশক্তি রপ্তানি অর্ধেক কমে গেছে, বিকল্প বাজার কতদূর? ◈ ইরানের জবাবে কী আছে, ট্রাম্প কেন ক্ষুব্ধ—তেহরানের পাল্টা প্রস্তাবে নতুন উত্তেজনা ◈ আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম! ◈ দর বাড়ার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত? ◈ পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি ◈ সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যারিস্টার সুমনের জামিন আপিলে বহাল ◈ এখন কোন পথে মমতার রাজনৈতিক ভবিষ্যৎ? ◈ পাঁচ গুণ আয়ের লোভে রাশিয়ার পথে ইলেকট্রিশিয়ান মোহন, যেভাবে যুদ্ধ করে দেশে ফেরেন

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:১৬ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সড়ক দুর্ঘটনায় নিহত প্রতি ২০ ও আহতদের ৫ লাখ টাকা সহায়তার দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি

শরীফ শাওন: [২] সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য জরুরী ভিত্তিতে “আর্থিক সহায়তা তহবিল” গঠনসহ এ দাবি জানানো হয়।

[৩] সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, নভেম্বর ২০১৯ থেকে নতুন সড়ক পরিবহন আইনে জেল-জরিমানা আদায় হলেও দীর্ঘ ১৫ মাসে ক্ষতিগ্রস্থদের সহায়তায় ট্রাষ্টি বোর্ড হয়নি, ফলে তারা ক্ষতিপূরণ পাচ্ছে না।

[৪] সোমবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিভিন্ন উপায়ে তহবিলে অর্থ জমা করা যেতে পারে। যেমন, নতুন আইনে মামলার যাবতীয় অর্থ, যানবাহন ও লাইসেন্স নিবন্ধন ও নবায়ন ফি থেকে নির্দিষ্ট অংকের অর্থ, সড়ক-সেতু নির্মাণ ও মেরামতের বিল পরিশোধে নুনত্যম ফি আদায়, টোল আদায়ের নুন্যতম অংশ জমা করার মাধ্যমে এই তহবিল গঠন হতে পারে।

[৫] তিনি আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে এই সব খাত থেকে ডিজিটাল ব্যবস্থাপনায় তহবিল সংগ্রহ করা হলে প্রতি বছর অনায়াসে হাজার কোটি টাকা তহবিল সংগ্রহ করা সম্ভব। এসময় তিনি, ট্রাষ্টি বোর্ড পরিচালনায় সৎ, যোগ্য ও দক্ষ পেশাদার লোকজন রাখার জোর দাবী জানান।

[৬] মোজাম্মেল হক বলেন, গণপরিবহনে নানা ধরনের হয়রানি বন্ধের পদক্ষেপ নিলেও সংশ্লিষ্টদের দায়িত্বে গাফেলতির কারণে সরকার বারবার ব্যর্থ হচ্ছে। পুরোনো সড়ক আইন ও পরিবহন পরিচালনার বিভিন্ন কমিটিতে মালিক-শ্রমিকদের একচ্ছত্র আধিপত্যের কারণে এসকল সমস্যা হচ্ছে। এসকল ক্ষেত্রে তাদের পাশাপাশি যাত্রী প্রতিনিধি ও সংশ্লিষ্ট কারিগরি লোকদের রাখতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়