শিরোনাম
◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২১, ০৬:২৮ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২১, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৫ বছরের আম্পায়ারিংয়ের ইতি টানলেন অস্ট্রেলিয়ান অক্সেনফোর্ড

স্পোর্টস ডেস্ক : [২] অস্ট্রেলিয়ার আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড আন্তর্জাতিক আম্পায়ারিং ক্যারিয়ারের ইতি টানলেন। ৬০ বছর বয়সে আম্পায়ারিং থেকে অবসর নিলেন তিনি। এর মাধ্যমে দীর্ঘ ১৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি ঘটল এই অজি আম্পায়ারের। তবে আন্তর্জাতিক ম্যাচে না থাকলেও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে দায়িত্ব পালন করবেন তিনি।

[৩] ব্রিসবেনে ভারত ও অস্ট্রেলিয়ার চতুর্থ ম্যাচে শেষবারের মতো আম্পায়ারিং করেছেন অক্সেনফোর্ড। ২০০৭-০৮ মৌসুমে প্রথমবার আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলভুক্ত আম্পায়ার হয়েছিলেন অক্সেনফোর্ড। এরপর ২০১২ সালে এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হন তিনি।

[৪] অস্ট্রেলিয়ার ষষ্ঠ আম্পায়ার হিসেবে ৫০’র অধিক টেস্টে দায়িত্ব পালন করেছেন অক্সেনফোর্ড। আম্পায়ারিং ক্যারিয়ারে ৬১ টেস্ট, ৯৭ ওয়ানডে ও ২০ টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০৬ সালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আম্পায়ারিং ক্যারিয়ার শুরু হয়েছিল তার।

[৫] আম্পায়ারিং ক্যারিয়ারের অক্সেনফোর্ড তিনটি ওয়ানডে বিশ্বকাপ ও তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া নারী ক্রিকেটের দুটি বৈশ্বিক টুর্নামেন্টেও দায়িত্ব পালন করেছেন অক্সেনফোর্ড। আম্পায়ারিংয়ের আগে ৮টি প্রথম শ্রেণির ম্যাচও খেলেছেন তিনি। খেলতেন লেগস্পিনার হিসেবে। - সময়নিউজ/ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়