শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২১, ০৩:৪১ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২১, ০৩:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বদলে যাচ্ছে মোবাইলে গুগল ‘সার্চ’

প্রযুক্তি ডেস্ক: টেক জায়ান্ট গুগল মোবাইলে গুগল ‘সার্চ’ ফলাফলের নকশায় পরিবর্তন নিয়ে আসছে। গ্রাহকদের আরো উন্নত সার্চ অভিজ্ঞতা দিতে এমন পরিবর্তন বলে সম্প্রতি এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। এনটিভি

প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জের খবর, এই পরিবর্তনের ফলে মোবাইলের সার্চ ফলাফল (ফন্ট) আরো বড় ও মোটা হবে। এ ছাড়া ব্যবহার করা হবে নিজস্ব কিছু ফন্ট। শুধু কি তাই, পরিবর্তনের পর আগের চেয়ে বেশি জায়গাজুড়ে দেখানো হবে সার্চের ফলাফল।

প্রতিবেদনে আরো জানানো হয়েছে, গ্রাহকের মনোযোগ ধরে রাখতে রঙেও পরিবর্তন নিয়ে আসছে গুগল। সুনির্দিষ্ট তারিখ না জানালেও গুগল জানিয়েছে খুব দ্রুতই নতুন এই পরিবর্তন নিয়ে আসছে তারা।

এই পরিবর্তন প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ইঞ্জিনিয়ার আইলিন চেং জানিয়েছেন, আরো সহজ নকশার জন্য তাঁদের এই পদক্ষেপ, যাতে মানুষ যা খুঁজছেন তা আরো দ্রুত এবং সহজে পেতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়