শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২১, ০৭:৪৪ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২১, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেমসের ক্যামেরায় জয়ার ছবি

বিনোদন ডেস্ক: নগর বাউল’খ্যাত জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস। শখের বশে প্রায়ই এই ব্যান্ড তারকাকে পাওয়া যায় ফটোগ্রাফার হিসেবে। মাঝে মধ্যেই তার তোলা ছবির দেখা পাওয়া যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

এবার জেমসের ক্যামেরার ফ্রেমে ধরা দিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ৩টি গোলাপ হাতে অন্ধকারে দাঁড়িয়ে আছেন এই অভিনেত্রী। আর অপলক তাকিয়ে আছেন ক্যামেরায়। ছবির ক্যাপশনে জেমস লিখেছেন- ‘master of the silver screen Jaya Ahsan’। তিনি যথার্থই লিখেছেন। এই অসময়ে দুই বাংলায় তার চেয়ে অধিক সফল আর তো কেউ নন।

ছবিটি প্রকাশের ঘণ্টাখানেকের মধ্যেই তা শেয়ার হয় শতাধিক। আর মন্তব্যও পড়েছে অসংখ্য। সবাই ছবিটি ঘিরে প্রশংসা করছে।

তবে জয়ার এই ছবিটি কবে, কখন, কোথায় তোলা, প্রতিবেদন লেখা অবধি সে বিষয়ে কিছু জানা যায়নি। ফোনেও পাওয়া যায়নি এই দুই তারকাকে।-আমাদের সময়

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়