শিরোনাম
◈ ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের জেপি মরগানসহ একাধিক ব্যাংকে প্রযুক্তিগত বিপর্যয়, ভোগান্তিতে গ্রাহকরা ◈ যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার ছক ইরানের, টার্গেটে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা: সিএনএন ◈ সরকা‌রের ভেতর অস্ব‌স্তি, স‌চিব ও ইউএনও পদমর্যাদার ৩ শতাধিক কর্মকর্তা নজরদা‌রি‌তে ◈ আফগানিস্তানে রেডিওতে ক্রিকেটের খবর, ধারাভাষ্য ও ম্যাচের ফল প্রচার নিষিদ্ধ করলো তালিবান  ◈ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন ◈ ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ◈ বারিধারা থেকে গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে সাবেক মেয়র সাঈদ খোকন ◈ ঢাকা-ময়মনসিংহ ও ভোগড়া বাইপাস মহাসড়কে পোশাকশ্রমিকদের অবরোধ, পুলিশ-বিজিবির টিয়ার শেল নিক্ষেপ ◈ স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর ◈ লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত চার (ভিডিও)

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২১, ০৩:৩২ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২১, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানবতার প্রয়োজনে, মানবতার তরে রেড ক্রিসেন্ট সোসাইটি পাশে থাকবে: মেয়র তাপস

সুজিৎ নন্দী: [২] ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, মানবতাবাদী এবং মানবদরদি মানুষের সহযোগিতায় রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যক্রম পরিচালনা করে থাকে।

[৩] তিনি বলেন, আর্তমানবতার সেবায় এগিয়ে আসা মহৎ প্রাণ ব্যক্তিবর্গের আন্তরিক সহযোগিতা ও অনুুুপ্রেরণা সাথে নিয়েই রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার প্রয়োজনে মানবতার তরে হাত বাড়িয়ে দেয়। তাই, দুর্গত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

[৪] মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় আরো বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার সঙ্কটে, জাতীয় দুর্যোগে সবসময় দুর্গত মানুষের পাশে থেকেছে। আগামী দিনে আরও বৃহৎ পরিসরে রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিট শীতার্ত মানুষের প্রতি সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই। সেজন্য সমাজের বিত্তশালী মানুষদের এগিয়ে আসার আহবান জানাই।

[৫] বৃহস্পতিবার খিঁলগাও জোড়পুকুর মাঠে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের আয়োজনে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের চেয়ারম্যান ব্যারিস্টার শেখ তাপস এ মন্তব্য করেন।

[৬] এ সময় অন্যান্যের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের সাধারণ সম্পাদক লায়ন শরিফ খান, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান।

[৭] অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের পক্ষ হতে এক হাজার এবং ডিএসসিসির পক্ষ হতে ৩০০ কম্বলসহ মোট ১ হাজার ৩শ’ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

 

  • সর্বশেষ