শিরোনাম
◈ গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দার বৈঠকের অভিযোগ, প্রমাণ দিতে রাশেদ খানকে জামায়াতের চ্যালেঞ্জ ◈ ভোগান্তিতে ২২ হাজার যাত্রী, রিয়াদ বিমানবন্দরে বুধবার থেকে ফ্লাইট চালুর সম্ভাবনা ◈ ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতের সময় এগিয়ে এসেছে, বাংলাদেশে ৩ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ জাপানের বিগ-বি পরিকল্পনা কী, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে বাংলাদেশের সম্ভাবনা এবং ভারতকে যুক্ত করতে চায় কেন? ◈ মাদুশাঙ্কার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ধস পাকিস্তানের, ফাইনা‌লে শ্রীলঙ্কা ◈ আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ কর‌বে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ বুধবার মিরপুরে বাংলা‌দেশ-ও‌য়েস্ট ইন্ডিজ সি‌রি‌জের প্রথম টেস্ট ◈ জাপানের চাকরির বাজারে বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ সুন্দরবনের পশুর নদীতে ১২৫০ টন কয়লাবোঝাই জাহাজডুবি, ঝুঁকিতে জীববৈচিত্র্য ◈ পর্যটকদের জন্য সুখবর, সেন্টমার্টিনে রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২১, ০৬:২৪ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২১, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথমে রেকি, পরে সুযোগ বুঝে গ্রিলকেটে চুরি করতো তারা!

সুজন কৈরী :  [২] রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ গ্রিলকাটা চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গেপ্তারকৃতরা হলো- হাসান ওরফে জিসান (২৮), কামাল হোসেন (৩৫), আবুল কালাম (৩২), ফরহাদ (৩০), নাহিদ শেখ (২৪) ও মানিক মিয়া (৩৫)।

[৩] গত সোমবার থেকে মোহাম্মদপুর এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।

[৪] অভিযানের নেতৃত্ব দানকারী সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার মো. বায়েজীদুর রহমান বলেন, বাসা বাড়িতে গ্রিল কেটে চুরির ঘটনায় মোহাম্মপুর, চকবাজার ও ধানমন্ডি থানায় মামলা দায়ের হয়। গোয়েন্দা পুলিশ মামলাগুলোর ছায়া তদন্তকালে অভিযুক্তদের শনাক্ত করে। এরপর প্রথমে সোমবার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে জিসান, কামাল, আবুল কালাম, ফরহাদ ও নাহিদ শেখকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ল্যাপটপ, নগদ টাকা ও ডলার উদ্ধার হয়। পরে তাদের দেওয়া তথ্যে মঙ্গলবার একই এলাকা থেকে চক্রের অপর সদস্যকে টাকা ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার করা হয়।

[৫] গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃতরা তাদের সহযোগী সদস্যসহ দিনের বেলা রাজধানীর বিভিন্ন এলাকায় বাসা বাড়ি রেকি করে। পরে কৌশলে বিভিন্ন বাসা-বাড়ির জানালা এবং দরজার গ্রিল কেটে প্রবেশ করে ঘরে থাকা মূল্যবান জিনিসপত্রসহ স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে পালিয়ে যায়।

[৬] গ্রেপ্তারকৃতদের মোহাম্মপুর, চকবাজার ও ধানমন্ডি থানায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। সম্পাদনা: ফরহাদ বিন নূর

  • সর্বশেষ