শিরোনাম
◈ শাহজালালে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার; দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট ◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ ◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’ ◈ রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল ◈ হৃদয়-লিটনের ব্যাটে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার জোহানেসবার্গে রেকর্ডের মহাকাব্য  ◈ বিজয়ের মাসে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের ◈ জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২১, ০৬:৪৩ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২১, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পজিটিভ-নেগেটিভের দোলাচলে আটকে আছেন ২৯ জন

ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্য থেকে সিলেটে আসা যাত্রীদের মধ্যে দু'দফা করোনা পরীক্ষায় ২৯ জনের রিপোর্ট এসেছিল পজিটিভ। তবে এক দিনের ব্যবধানে নমুনা পরীক্ষায় তাদের মধ্যে ২৫ জনের নেগেটিভ এসেছে।

গত মঙ্গলবার রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এমন রিপোর্ট এলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এক দিন আগে নগরীর বেসরকারি উন্নয়ন সংস্থা সীমান্তিকের ল্যাবে নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। এর পর তাদের নগরীর উপকণ্ঠে খাদিমপাড়া ৩১ শয্যা হাসপাতালে আইসোলেশনে রাখা হয়।

এক দিনের ব্যবধানে দুটি ল্যাবে ভিন্ন রিপোর্ট আসায় চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আইইডিসিআরের ল্যাবে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, বুধবার সকালে যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরের ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আইসোলেশনে থাকা সবার শারীরিক অবস্থা ভালো বলে জানান তিনি।

গত ২১ জানুয়ারি বাংলাদেশ বিমানের ফ্লাইটে যুক্তরাজ্য থেকে দেশে আসেন ১৫৭ জন নাগরিক। এর পর তাদের নগরীর নির্ধারিত হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। গত সোমবার চার দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষে বাড়ি ফেরার আগে নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

গত ১৮ জানুয়ারি যুক্তরাজ্য থেকে আসা আরেকজনেরও করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল। ফলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২৯ জনকে আইসোলেশনে রাখা হয়। সূত্র: সমকাল

  • সর্বশেষ