শিরোনাম
◈ ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বাংলাদেশের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কী? ◈ এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অবৈধ ভবন রোধে কড়া বার্তা, কুমিল্লায় গণপূর্তমন্ত্রীর ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২১, ০৫:৩৮ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২১, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারে রেস্টুরেন্টে ঢুকে বিএনপি নেতাদের উপর হামলা

স্বপন দেব: মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় মেয়র প্রার্থী অলিউর রহমানের পক্ষে নির্বাচনী গণসংযোগ শেষে দলীয় নেতারা হোটেলে বসে চা খাওয়া অবস্থায় অতর্কিত হামলার ঘটনা ঘটে। বুধবার ২৭ জানুয়ারি বিকাল সাড়ে ৪ টার দিকে শহরের শাহমোস্তফা সড়কে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ আসার আগেই হামলাকারীরা বিএনপির সিনিয়র নেতাদেরকে হোটেলে ঢুকে লাঞ্চিত করে ব্যাপক ভাংচুর চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। মৌলবীবাজার পৌরসভা নির্বাচন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার মাত্র দুদিন পূর্বে এমন ঘটনায় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

জানা যায়, বুধবার সকাল থেকে জেলা বিএনপির সভাপতি নাসের রহমান দলের শীর্ষ নেতাদের সাথে নিয়ে দলীয় মেয়র প্রার্থীর পক্ষে গণসংযোগে অংশ নেন। দুপুররের পর শহরের সুলতানপুর এলাকায় গণসংযোগ শেষে নাসের রহমান চলে যান। দুপুর ৩ টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিন বক্স, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল ও স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক জিএম মুক্তাদির রাজুসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী গণসংযোগ শেষে শাহমোস্তফা সড়কে অবস্থিত ইসমাইল হোটেলে অবস্থান করছিলেন।

বিএনপির নেতারা অভিযোগ করেন, এ সময় নৌকার সমর্থকরা শতাধিক মোটরসাইকেলে চড়ে এসে হোটেলে বসা বিএনপি নেতাদের উপর লাটিসোটা দিয়ে অতর্কিত হামলা চালায় এবং রেস্তুরায় ব্যাপক ভাংচুর চালায়। তখন বিএনপি নেতারা হামলা থেকে বাঁচতে দৌড়ে পালিয়ে যান।

এবিষয়ে সাবেক এমপি নাসের রহমান সংবাদকর্মীদের বলেন, এই ঘটনা মৌলভীবাজারের রাজনৈতিক ইতিহাসে কখনো ঘটেনি, সিনিয়র নেতাদের উপর পৌর নির্বাচনকে কেন্দ্র করে সরকার দলীয় লোকজনের হামলার ঘটনা অতীতে ঘটেনি।
এঘটনায় হোটেলে অবস্থানরত জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বক্সসহ পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। এসময় আরও অনেক সিনিয়র নেতাদের লাঞ্চিত করা হয়। নাসের রহমান বলেন, আমি গণসংযোগ থেকে চলে আসার কিছুক্ষণ পর আমাদের সিনিয়র নেতাদের উপর হামলার ঘটনা ঘটে।

এদিকে নেতাদের উপর হামলার বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে জেলা বিএনপির জরুরী বৈঠক ডেকেছেন নাসের রহমান। সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় জরুরী সভায় বসেছেন বিএনপি নেতৃবৃন্দ। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন আহবান করা হবে বলে জানা যায়।

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, আজকের ঘটনায সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যাতে কোন প্রভাব না পরে সেবিষয়ে পুলিশ কাজ করছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়