শিরোনাম
◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২১, ০২:৪৭ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২১, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমাম খোমেনির মাজারে আনুগত্য প্রকাশ করল ইরান কোরানিক কমিউনিটি

রাশিদ রিয়াজ : ইরানের কোরানিক কমিউনিটির সদস্যরা ইমাম খোমেনির (র:) মাজার জিয়ারত করে তার প্রতি ফের আনুগত্য করেছেন। ইরানে ইসলামি বিপ্লবের এ রুপকারের আদর্শ সমুন্নত রাখার সংকল্প নেন তারা। ইসলামি বিপ্লবের বিজয়ের বার্ষিকী উপলক্ষে তারা তেহরানের দক্ষিণে ইমামের মাজার জিয়ারত করেন। প্রতি বছর ফেব্রুয়ারি বা ফজর মাসের দশ দিনের উৎসব হিসেবে ইরানিরা এ উৎসব পালন করেন। তারা ইমামের মাজারে পুস্পস্তবক অর্পণ করেন এবং নামাজ পড়েন। এক বিবৃতিতে তারা ইমাম খোমেনি (র:) ও ইসলামি বিপ্লবের আদর্শের প্রতি তাদের প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন। প্রতিবছর এ উৎসবে ইরানের নাগরিকরা কোরআন তেলাওয়াতসহ পবিত্র এ গ্রন্থ ভিত্তিক নানা ধরনের অনুষ্ঠান কর্মসূচি পালন করেন। এধরনের প্রার্থনার মধ্যে দিয়ে তারা ইরানের ইসলামি বিপ্লবকে চিরজাগরুক করে রাখার জন্যে সংকল্পবদ্ধ হন। চারদশকের বেশি সময় আগে ইরানের ইসলামি বিপ্লব আড়াই হাজার বছরের রাজতন্ত্রের অবসান ঘটায়। মার্কিন লেজুরবৃত্তির শাহ পাহলভির সরকারের পতন ঘটে। ফ্রান্সে নির্বাসন শেষে ইমাম খোমেনি (রহ:) তেহরানে ফিরে আসার দিনকে উদযাপনে ফেব্রুয়ারি মাসের দশদিন এ উৎসব পালন করে থাকেন ইরানিরা। যা ১১ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লবের বিজয়ের বার্ষিকীর সাথে সমাপ্ত হয়। ইমাম খোমেনির (রহ:) নেতৃত্বে ইসলামি মূল্যবোধ ও গণতন্ত্রের ভিত্তিতে ইরানে নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়