শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২১, ০৬:৫০ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২১, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফুলপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি: [২] সোমবার (২৫ জানুয়ারি) রাতে ফুলপুরে জসিম উদ্দিন হত্যা মামলার আসামি সুজন মিয়াকে (২০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

[৩] সুজন ফুলপুর ধীতপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

[৪] জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, পাওনা টাকার জেরে গত ১০ জানুয়ারি রাতে ফুলপুরের ধীতপুর গ্রামের মিয়াজ উদ্দিনের ছেলে জসিমকে বাড়ি থেকে কৌশলে ডেকে ফুলপুরের আমনকুড়া বিলের একটি ফিসারীতে নিয়ে যায়। ঐ রাতেই ঘাতকরা জসিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা নিশ্চিত করে ফেলে যায়।

[৪] এ ঘটনায় ১২ জানুয়ারি ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

[৫] জিজ্ঞাসাবাদে ঘাতক সুজন মিয়া হত্যার দায় স্বীকার করেছে। আসামিকে মঙ্গলবার (২৬ জানুয়ারি) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ছয় নম্বর আমলী আদালতে পাঠানো হলে সে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

[৬] এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তা তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি। সম্পাদনা: জেরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়