শিরোনাম
◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২১, ০৮:৩২ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২১, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাসুদ রানা : কমিউনিজম মানে সাম্যবাদ নয়, সম্প্রদায়বাদ!

মাসুদ রানা : রিপাবলিক যেমন প্রজাতন্ত্র নয়, তেমনি কমিউনিজমের অর্থ সাম্যবাদ নয়। আমাদের নেতারা ইংরেজি ভাষাটার (এমনকি বাংলাভাষাটাও) ভালো রপ্ত করতে পারেনি বলে, প্রায় প্রতিটি ইংরেজী শব্দের ভুল অনুবাদ করে ধারণাগুলোকে দূষিত করে দিয়েছেন। সাম্যবাদের ধারণা একটি প্রগতিশীল বুর্জোয়া জাতীয়তাবাদী ধারণা, যার উদ্ভব হয়েছিলো ফরাসী বিপ্লব-কালে। ফরাসী বিপ্লবের তিন মন্ত্রের মধ্যে দ্বিতীয় মন্ত্রটিই ছিলো সাম্য। কমিউনিজমের অর্থ হচ্ছে সম্প্রদায়বাদ। সামাজিক উৎপাদন, বণ্টন, ভোগ এবং প্রশাসন ও উন্নয়নের যথাসম্ভব নিম্নতম স্থানীয় সম্প্রদায়গত গণতান্ত্রিক অধিকারে রাখা ও পরিচালনার নামই কমিউনিজম বা সম্প্রদায়বাদ।

এমন একটি ব্যবস্থায়ই হচ্ছে শোষণমুক্ত সমাজব্যবস্থা। কমিউনিজমের তত্ত্বে সবাইকে সমানভাবে কাজ করতে হবে এবং সবকিছুই তারা সমান পাবেন, এমন ধারণা নেই। ধারণা হচ্ছে এই যে, প্রত্যেকেই প্রত্যেকের ক্ষমতা অনুসারে কাজ করবে এবং প্রয়োজন অনুসারে পাবে। অর্থাৎ, কমিউনিজমে একজন ব্যক্তি অল্প কাজ করেও কিংবা না করেও প্রয়োজনীয় সব কিছু পেতে পারেন। কারও লক্ষ্য যদি হয় শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা, তাদের উচিত হবে সে-লক্ষ্য অর্জনের উপায় ও অর্জিত হলে তা বাস্তবায়িত ও প্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থার তত্ত্ব, নেতৃত্ব, সংগঠন ও কর্মসূচি গড়ে তোলা। ১৯/০১/২০২১। লণ্ডন, ইংল্যাণ্ড। ফেসবুক থেকে

  • সর্বশেষ