শিরোনাম
◈ জ্বালানি পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি, কয়েকটি পাম্প বন্ধ রয়েছে ◈ কাবুলে পা‌কিস্তা‌নের বিমান হামলা, বিশ্ববাসীর কাছে ক্রিকেটার গজানফরের আবেগঘন বার্তা ◈ যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ◈ ঈদযাত্রায় মহাখালীতে বাস সংকট, টিকিট না পেয়ে যাত্রীদের ভোগান্তি ◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান 

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১, ০৩:২১ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২১, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিক্ষাবৃত্তির নামে নারীর স্পর্শকাতর অঙ্গে হাত, বৃদ্ধ গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: রাজশাহীতে ভিক্ষাবৃত্তির নামে নারীদের শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেওয়ায় এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ায় রাতেই তাকে গ্রেপ্তার করে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ। আটককৃতের নাম এনামুল হক ওরফে বুলু (৬২)। তার বাড়ি নওগাঁর মান্দা উপজেলার কালীনগর গ্রামে। তিনি নগরীর শেখেরচক পাঁচানীমাঠ এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকেন। তিনি ভিক্ষাবৃত্তির সময় ভিড়ের মাঝে নারীদের শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দিতেন।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে, নগরের বোয়ালিয়া মডেল থানায় সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, ভিক্ষাবৃত্তির নামে ভিড়ের মাঝে নারীদের স্পর্শকাতর অঙ্গে হাত দেওয়ার ভিডিওটি ভাইরাল হওয়ার পর সেটি তাদের দৃষ্টিতে আসে। এরপরই তাকে গ্রেপ্তারে পুলিশ তৎপরতা শুরু করে। পরিচয় নিশ্চিত হওয়ার পর সোমবার ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর এক তরুণী তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। গত বছরের ২৮ ডিসেম্বর এই বৃদ্ধ তাকে শ্লীলতাহানি করেছিলেন বলে জানান এই তরুণী।

সংবাদ সম্মেলনে গোলাম রুহুল কুদ্দুস আরো বলেন, নারীদের স্পর্শকাতর অঙ্গে হাত দেয়া তার নেশা। বেশ কয়েকদিন থেকেই এরকম অভিযোগ পাচ্ছিলাম। কিন্তু তাকে শনাক্ত করা যাচ্ছিলো না। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তাকে শনাক্ত করা সহজ হয়। রবিবার দুপুরেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়