শিরোনাম
◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১, ০১:০৯ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২১, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরে প্রথম ধাপে ৩ লাখ মানুষকে করোনার টিকা দেয়া হচ্ছে

আফরোজা সরকার: [২] সোমবার ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছেছে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রথম পর্যায়ে রংপুর জেলায় প্রায় তিন লাখ মানুষের মাঝে ভ্যাকসিন দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

[৩] ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে ১০ ধরনের ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যারা প্রথমে ভ্যাকসিন পাবে তাদের তালিকা তৈরির কাজ প্রায় চূড়ান্ত বলে জানিয়েছেন রংপুরের সিভিল সার্জন ডাঃ হিরম্ব কুমার রায়। তিনি আরো বলেন,ভ্যাকসিন সংরক্ষণ ও গুণগত মান রক্ষায় ফ্রিজিং ব্যবস্থাও প্রস্তুত রয়েছে।

[৪] রংপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, স্বাস্থ্য অধিদফতরের মা, শিশু ও কিশোর স্বাস্থ্য কর্মসূচির আওতায় ভ্যাকসিন বিষয়ক কর্মসূচি পরিচালিত হবে। প্রতিটি উপজেলায় স্বাস্থ্য বিভাগের ৪ জন ও ৫০ জন স্বেচ্ছাসেবী ভ্যাকসিন প্রয়োগে কাজ করবে। তাদেরকে প্রশিক্ষণ দেয়ার কাজ চলছে। সঠিক ভাবে ভ্যাকসিন সংরক্ষণ ও প্রয়োগের জন্য রংপুরে দুটি কমিটি গঠন করা হয়েছে।

[৫] প্রথম কমিটি ঢাকা থেকে আসা ভ্যাকসিন গ্রহণ ও সংরক্ষণ করবেন। অপর কমিটি ভ্যাকসিন প্রয়োগে ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়