শিরোনাম
◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ ◈ নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২১, ০৮:৩৭ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২১, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীকেই দল থেকে বহিষ্কার করল নেপালের কমিউনিস্ট পার্টি

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীকেই দল থেকে বহিষ্কার করার ঘোষণা দিয়েছে নেপালের কমিউনিস্ট পার্টি (এনসিপি)। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে সরকারে থাকা দল নেপাল কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছে বলে ভারতীয় সংবাদ সংস্থা দ্য হিন্দু খবর প্রকাশ করেছে। এতে করে ওলি দলের সাধারণ সদস্য পদও হারিয়েছেন। রবিবার দলীয় সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।

নেপালের কমিউনিস্ট পার্টির মুখপাত্র নারায়ণ কাজী শ্রেষ্ঠা জানিয়েছেন, দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে ওলির সদস্যপদ বাতিল করা হয়েছে। দলের দুই নেতা মাধব নেপাল ও পুষ্প কুমার দাহাল (প্রচণ্ড) -এর নির্দেশে বহিষ্কারের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে বলেও জানান দলটির মুখপাত্র।

প্রধানমন্ত্রী ওলির বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তিনি ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিলেন। চুক্তি অনুযায়ী নেপালি মাওবাদী পার্টির নেতা প্রচণ্ড কে ক্ষমতা হস্তান্তর করতে চাননি।

উল্লেখ্য, তিন বছর আগে নির্বাচনে জয়লাভ করে নেপালে কমিউনিস্ট পার্টি ও মাওবাদীদের জোট এনসিপি। প্রধানমন্ত্রী হন ওলি। তবে চুক্তি ছিল পাঁচ বছরের মেয়াদে আড়াই বছর করে দুই দলের প্রধানমন্ত্রী হবে পর্যায়ক্রমে। সেই শর্ত মেনে মাওবাদী নেতা প্রচণ্ডের হাতে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করেন কেপি ওলি।
কলকাতা24x7

  • সর্বশেষ
  • জনপ্রিয়