শিরোনাম
◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২১, ০৭:৪০ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২১, ০৭:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এতিম ভাইকে নিরুদ্দেশ যাত্রায় ট্রেনে তুলে দিলেন ভাই-ভাবি!

ডেস্ক রিপোর্ট : বাবা-মায়ের মৃত্যুর পর এতিম হয়ে যায় নওগাঁ জেলার রানীনগর উপজেলার ভাবানীপুর গ্রামের শিশু রফিকুল। বাবা-মায়ের মৃত্যুর পর দায়িত্ব না নিয়ে ১০ বছরের শিশুকে অজানার উদ্দেশ্যে ট্রেনে তুলে দিলেন তার আপন ভাই ও ভাবি। এ সময় তারা বলেন, 'আমরা তোকে আর দেখাশোনা করবো না। তোর কপাল যেখানে আছে চলে যা। বেঁচে থাকলে হয়তো দেখা হবে।'

রবিবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কথাগুলো বলছিলেন নওগাঁ জেলার রানীনগর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত বাদেশ মন্ডলের ছেলে রফিকুল ইসলাম।

শিশু রফিকুল জানান, তার বয়স ১০ বছর। সে দ্বিতীয় শ্রেণিতে পড়তো। এক বছর পূর্বে তার বাবা-মা মারা যায়। তাদের মৃত্যুর পর সে একমাত্র ভাই-ভাবির কাছে থাকতো। ভাই রাজমিস্ত্রির কাজ করেন। নওগাঁ শহরে থাকেন। শনিবার তার ভাই-ভাবি তাকে রাখতে পারবে না বলে রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসে তুলে দেন।

স্থানীয় সোনার বাংলা সমাজকল্যাণ ও ক্রীড়া সংসদের আহ্বায়ক হেলাল খন্দকার বলেন, শনিবার (২৩ জানুয়ারি) রাতে তাকে বালিয়াকান্দির বহরপুর রেল স্টেশনে পাওয়া যায়। প্রথমে সে কাঁদছিল। তাকে বাড়িতে নিয়ে এসে স্থানীয় উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে শিশুটির পরিচয় জানা যায়। তার বয়স ১০ বছর। সে দ্বিতীয় শ্রেণিতে পড়তো। তারা বাবা-মা প্রায় এক বছর পূর্বে মারা যায়। বাবা মায়ের মৃত্যুর পর ভাই এবং ভাবির বাসায় থাকতো। শনিবার তার ভাই-ভাবি তাকে আর রাখতে পারবে না বলে রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে তুলে দেয়। পরে বহরপুর রেল স্টেশনে পাওয়া যায় শিশুটিকে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা বলেন, শনিবার রাতে বহরপর স্টেশনে একজন সমাজকর্মী একটি শিশুকে পেয়েছেন। শিশুটির দেয়া তথ্যমতে, নওগাঁর সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা হয়েছে। শিশুটি বর্তমানে সোনার বাংলা ক্রীড়া সংদসের আহ্বায়ক হেলাল খন্দকারের বাড়িতে রয়েছে। তাকে তার ভাই-ভাবি বা পরিবারের অন্য সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হবে। বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ