শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২১, ০৬:১৩ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২১, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভ্যাকসিন নেয়া ব্যক্তিরাও ছড়াতে পারেন করোনা ভাইরাস!

অনলাইন ডেস্ক : করোনার ভ্যাকসিন নেয়ার পরেও একজন ব্যক্তি ভাইরাস ছড়াতে পারেন বলে সতর্ক করে দিয়েছেন ব্রিটেনের সহকারী প্রধান চিকিৎসা কর্মকর্তা অধ্যাপক জোনাথান ভ্যান-ট্যাম। আর তাই লকডাউন মেনে চলতে পরামর্শ দিয়েছেন তিনি।

যুক্তরাজ্যের পত্রিকা টেলিগ্রাফকে দেয়া সাক্ষাৎকারে অধ্যাপক ভ্যান-ট্যাম বলেন, সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে বিজ্ঞানীরা এখনো জানেন না। ভ্যাকসিন দেওয়া হোক আর না হোক সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কোনো ভ্যাকসিনই শতভাগ কার্যকরী নয়। তাই প্রতিরোধের পুরোপুরি নিশ্চিয়তা দেয়া যায় না।

অধ্যাপক ভ্যান-ট্যাম আরো বলেন, ভ্যাকসিন নেয়ার দুই থেকে তিন সপ্তাহ পরেও কেউ ভাইরাসে সংক্রমিত হতে পারেন। তাই বয়স্ক ব্যক্তিদের ভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য অন্তত তিন সপ্তাহ অপেক্ষা করা ভালো। ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়